প্রধান সূচি

মহাসড়কে বাস চলাচল বন্ধের হুমকি

খুলনা-বাগেরহাট-মোংলা বাস মালিক সমিতির কতিপয় নেতার অবৈধ প্রভাব বিস্তার

সড়কে খুলনা-বাগেরহাট-মোংলা বাস মালিক সমিতির কতিপয় নেতার অবৈধভাবে বাস চলাচলে অতিষ্ঠ হয়ে পড়েছে বাস মালিক সমিতির সাধারণ সদস্যরা। ওই নেতাদের খামখেয়ালি ও স্বেচাচারিতার বিরুদ্ধে সাধারণ বাস মালিকরা মোংলা বাসষ্ট্যান্ডে বৃহস্পতিবার দুপুরে বিক্ষোভ করেন। বিক্ষোভ শেষে তারা ঐ নেতার চাঁদাবাজি ও প্রভাব বিস্তার বন্ধের দাবী জানান এবং স্বেচ্চাচারিতা বন্ধ না হলে মোংলা-খুলনা মহাসড়কে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করা হবে বলে ঘোষনা দেন।

এসময় খুলনা-বাগেরহাট-মোংলা বাস মালিক সমিতির অন্যতম সদস্য আলহাজ্ব এইচ এম দুলাল, বাস মালিক তায়েব উদ্দিন, রেজাউল মোল্লা, ইব্রাহিম, রনি, তৌহিদ ও জিয়াসহ একাধিক মালিক জানান, খুলনা-বাগেরহাট-মোংলা বাস মালিক সমিতির সভাপতি মোস্তফা রশিদী রেজার খামখেয়ালিপানায় তারা অতিষ্ঠ হয়ে পড়েছেন। তিনি সমিতির অন্য সদস্যদের বাস সড়কে না নামিয়ে নিয়ম ভেঙ্গে তার নিজেরই ৪/৫টি যাত্রীবাহি বাস চলাচলে সুযোগ করে দিয়েছেন। এছাড়া আরও ১৫টি বাস অবৈধভাবে এ সড়কে নামিয়ে তিনি দৈনিক দেড় হাজার টাকা করে চাঁদাবাজি করেন।

এছাড়া মোংলা বন্দর কর্তৃপক্ষের ব্যবহৃত বাষ্ট্যান্ডের নির্ধারিত জায়গা সমতল রাখতে তিনি গাড়ি প্রতি দৈনিক ৫০ টাকা করে নেন। নিজের ইচ্ছেমত সমিতির নাম ভাঙ্গিয়ে বেপরোয়া চাঁদাবাজিও করেন বলে অভিযোগ করেন এসব সাধারণ বাস মালিকরা। এসময় তারা খুলনা-বাগেরহাট-মোংলা বাস মালিক সমিতির সভাপতি মোস্তফা রশিদী রেজার স্বেচ্ছাচারিতা বন্ধ করে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এবিষয়ে সমিতির সভাপতি মোস্তফা রশিদী রেজার সাথে এ ব্যাপারে কথা বলতে চাইলে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial