Thursday, January 31st, 2019
একক প্রার্থী হিসেবে মো. শামছুদ্দিন মনোনয়ন পত্র জমা
ভান্ডারিয়ার তেলিখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে
ভান্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গৌরীপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য মৃত্যুবরণ করায় এ দুটি ইউনিয়নে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।বৃহস্পতিবার নির্বাচনী মনোনয়ন পত্র জমাদানের শেষ সময় নির্ধারিত ছিল। আগামী ২৮ ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়ন পত্র জমাদানের শেষ দিন ব্যাপক আনন্দ উদ্দীপনার মধ্যে তেলিখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে মো. শামছুদ্দিন উপজেলা নির্বাচন অফিসে মনোনয়ন পত্র জমাদেন। এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্র্টি জেপির সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমান টুলু, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রভাষক আব্দুল হালিম, যুবলীগের আহবায়ক মো. টিপু তালুকদার, ছাত্রলীগেরবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়া প্রশাসনের মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত
ভান্ডারিয়ায় বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক শাহীন আক্তার সুমী’র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, অফিসার্স ইনচার্জ মো. শাহাবুদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জহিরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার মো. জালাল উদ্দিন খান, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) যতীর্ময় মোহন্ত, ইউপি চেয়ারম্যানদের মধ্যে নদমুলা ইউপি চেয়ারম্যান মো. শফিকুল কবির বাবুল তালুকদার,ধাওয়া ইউপি চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমান টুলু, গৌরীপুর ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান চৌধুরী, ভিটাবাড়িয়া ইউপি চেয়ারম্যান খান এনামুল করিম পান্না, ইকড়িবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে মাছ ব্যবসায়ীদের সাথে সংঘর্ষ ॥ আহত ৭
ইন্দুরকানীতে মাছ ব্যসায়ীদের সাথে বাজার ব্যবসায়ীদের সংঘর্ষে উভয়পক্ষের ৭ জন আহত হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার ঘোষেরহাট বাজারে পূর্ব শত্রুতার জের ধরে মাছ ব্যবসায়ী ফরিদ হোসেন বাবুল নামে এক ব্যক্তিকে চর থাপ্পর দেয়। এ বিষয় বাবুলের এক আত্মীয় ওই মাছ ব্যবসায়ীকে জিজ্ঞেস করতে গেলে মাছ ব্যবসায়ী শহীদুলের উপর হামলা চালায়। এসময় বাজারের অন্য ব্যবসায়ীরা হামলায় জড়িয়ে পড়ে। পরে এলোপাথারি হামলায় মাছ ব্যবসায়ী কাওসার, ব্যবসায়ী বাশার, শহিদুল, স্থানীয় দেলোয়ার, বাবুল সহ ৭ জন আহত হয়। গুরুতর আহত কাউসারসহ অন্যদের পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। এই হামলার খবর শুনে আবার মাছ ব্যবসায়ীরাবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় সুন্দরবনের মায়াবী চিতল হরিণ উদ্ধার
মঠবাড়িয়ায় গ্রামবাসীর হাতে একটি মায়াবী চিতল হরিণ আটক হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার বেতমোড় গ্রামে সুন্দরবণের এ হরিনটিকে ধাওয়া করে গ্রামবাসীরা আটক করে। গ্রামবাসীর ধারণা চোরাই শিকারীদের ফাঁদে ধরা পড়ার পর লোকালয়ে এসে পালিয়ে গিয়ে হরিণটি অবমুক্ত হয়। থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, হরিণটি বলেশ্বর নদ তীরবর্তী উপজেলার বেতমোর ইউনিয়নের বটতলার মাঠে ছোটাছুটির সময় গ্রামবাসীর নজরে পড়ে। এ সময় জনতার ধাওয়া খেয়ে ভীত হয়ে হরিনটি গ্রামের একটি পুকুরে পড়ে যায়। পরে গ্রামবাসী পুকুর থেকে হরিণটিকে আহত অবস্থায় উদ্ধার। খবর পেয়ে থানা পুলিশ হরিণটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাগেরহাট শরণখোলাবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় ইভটিজিংয়ের দায়ে বৃদ্ধকে ১ বছরের কারাদন্ড
মঠবাড়িয়ায় মাদ্রাসা ছাত্রীকে ইভটিজিং করায় রত্তন ব্যাপারী নামের পঞ্চাশোর্ধ এক বৃদ্ধকে ১ বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জি এম সরফরাজ ভ্রাম্যমান আদালতে এ আদেশ দেন। রত্তন উপজেলা দক্ষিন মিঠাখালী গ্রামের মৃত. ছাদের আলী ব্যাপারীর ছেলে। মঠবাড়িয়া থানার এসআই জাকির হোসেন জানান, ১০ম শ্রেনীর ওই মাদ্রাসা ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দক্ষিন মিঠাখালী গ্রাম থেকে রত্তনকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার জি এম সরফরাজ এর ভ্রাম্যমান আদালতে হাজির করলে ইভটিজিংয়ের অভিযোগের স্বীকারোক্তির ভিত্তিতে রত্তনকেবিস্তারিত পড়ুন
বাগেরহাটে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ
বাগেরহাট সদর আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় এর পক্ষে অসহায় দরিদ্র শীতার্থদের মাঝে ৫ শতাধিক কম্বল বিতারন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে বাগেরহাট পৌরসভার ৬নং ওয়ার্ডের জাহানাবাদ মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠ প্রঙ্গনে এ কম্বল বিতরন করা হয়। ৬নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ¦ তালুকদার আব্দুল বাকীর পরিচালনায় শীতার্থদের মাঝে কম্বল বিতরন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর তাতী লীগের আহবায়ক খান জাহাঙ্গীর হোসেন মিঠু, জেলা তাতী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ আবুল হোসেন, তাতী লীগ নেতা শেখ বাবর আলী, ওলিউর রহমান, লিটন তালুকদার, মো. মাসুদ, সজিব শিকদার, ফজলুল হক মিন্টু রোমানবিস্তারিত পড়ুন
সুন্দরবনে মাছ ধরার পাস নিয়ে হরিণ শিকার
সুন্দরবনে মাছ ধরার পাস নিয়ে হরিণ শিকারের অপরাধে ৩ দুর্বৃত্তের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বনবিভাগ। বৃহস্পতিবার ভোরে সুন্দরবনের কাগাখাল এলাকায় ওই দুর্র্বৃত্তরা একটি হরিণ জবাই করলে বনপ্রহরীদের ধাওয়ায় তারা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে জবাইকৃত হরিণ, হরিণ শিকারের ফাঁদ ও একটি নৌকা জব্দ করেছে বনরক্ষীরা। বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের চরাপুটিয়া ক্যাম্প ইনচার্জ মো. ইসমাইল হোসেন জানান, একদল দুর্বৃত্ত বনের কাগাখালের ভারানীতে অবস্থান নিয়ে হরিণ শিকার করছিল। এ সময় ওই এলাকায় টহলরত বনপ্রহরীরা তাদেরকে ধাওয়া করলে বনের গহীনে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশী চালিয়ে ১টি জবাইকৃত হরিণ, ২শ হাত লম্বাবিস্তারিত পড়ুন
মহাসড়কে বাস চলাচল বন্ধের হুমকি
খুলনা-বাগেরহাট-মোংলা বাস মালিক সমিতির কতিপয় নেতার অবৈধ প্রভাব বিস্তার
সড়কে খুলনা-বাগেরহাট-মোংলা বাস মালিক সমিতির কতিপয় নেতার অবৈধভাবে বাস চলাচলে অতিষ্ঠ হয়ে পড়েছে বাস মালিক সমিতির সাধারণ সদস্যরা। ওই নেতাদের খামখেয়ালি ও স্বেচাচারিতার বিরুদ্ধে সাধারণ বাস মালিকরা মোংলা বাসষ্ট্যান্ডে বৃহস্পতিবার দুপুরে বিক্ষোভ করেন। বিক্ষোভ শেষে তারা ঐ নেতার চাঁদাবাজি ও প্রভাব বিস্তার বন্ধের দাবী জানান এবং স্বেচ্চাচারিতা বন্ধ না হলে মোংলা-খুলনা মহাসড়কে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করা হবে বলে ঘোষনা দেন। এসময় খুলনা-বাগেরহাট-মোংলা বাস মালিক সমিতির অন্যতম সদস্য আলহাজ্ব এইচ এম দুলাল, বাস মালিক তায়েব উদ্দিন, রেজাউল মোল্লা, ইব্রাহিম, রনি, তৌহিদ ও জিয়াসহ একাধিক মালিক জানান, খুলনা-বাগেরহাট-মোংলা বাস মালিকবিস্তারিত পড়ুন
