প্রধান সূচি

পিরোজপুরে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা

পিরোজপুরে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার পিটিআই মাঠে জেলা প্রাথমিক শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত এ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহা. ফজলে রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, পিটিআই সুপারেনটেনডেন্ট মোল্লা ফরিদ আহম্মেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি জহিরুল হক টিটু, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমিন, নাজিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিকদার আতিকুর রহমান জুয়েল, কাউখালী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জসিম উদ্দিন, পিরোজপুর সদর ইউ,আর,সির ইন্সট্রাকটর নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় ৩৪টি ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার দেয়া হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial