প্রধান সূচি

এয়ার আলী সভাপতি ॥ সাহরাব হোসেন সম্পাদক বাগেরহাট দলিল লেখক সমিতির নির্বাচন অনুষ্ঠিত

বাগেরহাট সদর দলিল লেখক সমিতির নির্বাচন-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত বাগেরহাট সাব রেজিস্ট্রি অফিস কার্যালয়ে বিরতিহীনভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে দলিল লেখক সমিতির সাবেক সভাপতি মো. এয়ার আলী খান ৩০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মেখ খলিলুর রহমান পেয়েছেন ১৮ ভোট। সাধারণ পদে সম্পাদক মো. সোহরাব হোসেন ৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাহাঙ্গীর আলম বাবুল পেয়েছেন ১৬ ভোট।

সমিতির অন্যান্য পদগুলোর প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এরা হলেন- সহ-সভাপতি সৈয়দ আলতাফ হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক মো. বাপ্পারাজ মিনা, কোষাধ্যক্ষ কাজী আ. অদুদ, সাংগঠনিক সম্পাদক শামীম হাসান, দপ্তর সম্পাদক মিনা দেলোয়ার হোসেন। সদস্য হয়েছেন শেখ মঞ্জুরুল ইসলাম, স্বপন কুমার পাল, আ. হাই, মনিরুজ্জামান পলাশ, এফ এম আশিক ও আশেকনার জসি।
নির্বাচন কমিশনার মুক্তিযোদ্ধা শেখ শওকত হোসেন জানান, ভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ন হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial