প্রধান সূচি

পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা

পিরোজপুর শহরের ৮০নং পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তমসা রানী চন্দের অবসর জনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।

রবিবার দুপুরে বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয় কর্তৃপক্ষ আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহা. ফজলে রহমান।

বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা এডভোকেট চন্ডিচরণ পালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পিরোজপুর পিটিআই এর সুপারিনটেনডেন্ট মোল্লা ফরিদ আহম্মেদ, উপজেলা শিক্ষা অফিসার মো. রুহল আমিন, সহকারী শিক্ষা অফিসার সিকদার জাজিস সোহেল, মুন্সি হাবিবুর রহমান, তপা মন্ডল, শিক্ষক সমাজের সাধারণ সম্পাদক রহমত আলী সাগর, কুমিরমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উষা রানি চক্রবর্তী, পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহাঙ্গীর হোসেন, সহকারি শিক্ষক মুকুল রানী প্রমুখ।

বিদায়ী প্রধান শিক্ষক তমসা রানী চন্দ ১৯৯৩ সালের ১ নভেম্বর কলারণ চন্ডীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে প্রথম যোগদান করেন। এরপর তিনি তার জ্ঞানের আলো দিয়ে হাজারো ছাত্র-ছাত্রী তৈরি করেছেন। সর্বশেষ ২০১৬ সালের ২৪ ফেব্রুয়ারী তিনি পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করে বিদ্যালয়টিকে গড়ে তোলেন একটি মডেল বিদ্যালয় হিসেবে। দীর্ঘ শিক্ষকতা জীবনের বিভিন্ন অভিজ্ঞতা নিয়ে তিনি ২০১৮ সালের ৩১ ডিসেম্বর অবসর গ্রহণ করেন।

বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক সোহেলী আসফিয়ার পরিচালনায় অনুষ্ঠানের বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial