প্রধান সূচি

আর্ন্তজাতিক নৌ মহড়ায় যোগ দিতে মোংলা ছেড়েছে নৌবাহিনীর যুদ্ধ জাহাজ ধলেশ্বরী

অত্যাধুনিক নৌ সমরাস্ত্র প্রদর্শনী ও আর্ন্তজাতিক কনফারেন্সসহ নৌ মহড়ায় অংশ নিতে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজ ‘বিএনএস ধলেশ্বর’ সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে বাগেরহাটের দিগরাজের বিএনএস মোংলার নৌঘাঁটি ত্যাগ করেছে।

গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিগরাজ নৌঘাঁটি থেকে এই যুদ্ধ জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে ছেড়ে যায়।
বিএনএস মোংলা নৌঘাঁটির এরিয়া কমান্ডার (কমান্ডার ফ্লোটিলা ওয়েস্ট) কমডোর এস. এম মনিরুজ্জামান যুদ্ধ জাহাজ ও নাবিকদের বিদায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে সকলের সাথে কুশল বিনিময়ের পাশাপাশি জাহাজটিকে বিদায় জানান। এ সময় নৌবাহিনীর বাদকদল বাদ্যযন্ত্র বাজিয়ে সহকর্মীদের বিদায় শুভেচ্ছা জানান। বিদেশে পাড়ি জমানো নাবিকদের বিদায় অনুষ্ঠানে নৌ বাহিনীর পদস্থ সামরিক কর্মকর্তা, জাহাজের কর্মকর্তা ও নাবিকদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিএনএস ধলেশ্বরী যুদ্ধ জাহাজটি আগামী ১৩ থেকে ২১ ফেব্রুয়ারী পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য নৌ সমরাস্ত্র প্রদর্শনী, আর্ন্তজাতিক কনফারেন্সসহ নৌ মহড়ায় অংশ নিবেন। আর্ন্তুজাতিক এ মহড়ায় বাংলাদেশসহ বিশ্বের ১৩টি দেশের নৌবাহিনীর যুদ্ধ জাহাজ, বিশ্বখ্যাত ১১০০টি নৌ সমরাস্ত্র কোম্পানী, নৌ পর্যবেক্ষক ও নৌ সমর বিশারদসহ প্রায় ১ লাখ দর্শনার্থী অংশ গ্রহণ করবেন।

মহড়া শেষে সংযুক্ত আরব আমিরাত থেকে নৌবাহিনীর এ যুদ্ধ জাহাজটিতে থাকা ১৮২ জন নৌসেনাসহ কর্মকর্তারা আগামী ১৩ মার্চ দেশে ফেরার কথা রয়েছে। এই যুদ্ধ জাহাজটির এ মহড়ায় অংশ গ্রহণের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকেরা পেশাগত মান উন্নয়নের পাশাপাশি বন্ধুপ্রতিম দেশসমূহের সাথে সামরিক সুসম্পর্ক জোড়দার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial