জেলা তথ্য অফিসের উদ্যোগে মহিলা সমাবেশ ও উঠান বৈঠক
পিরোজপুর জেলা তথ্য অফিসের আয়োজনে মহিলা সমাবেশ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার মূলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘দেশের উন্নয়ন ও অগ্রগতির বিষয়ে জনগণকে অবহিত এবং সম্পৃক্তকরণের লক্ষ্যে উদ্বুদ্ধকরণ’ কার্যক্রমের আওতায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জেলা তথ্য অফিসার মহসীন হোসেন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সহকারী তথ্য অফিসার বিশ^জিৎ শিকদার, মূলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শম্পা পাল।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রদত্ত নির্দেশনা এবং ১০টি বিশেষ উদ্যোগ ব্রান্ডিং, বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সফলতা ও উন্নয়ন ভাবনা, টেকসই উন্নয়ন লক্ষ্যসমূহ (এসডিজি), ভিশন-২০২১ এর লক্ষ্য ও অর্জনসমূহ, অটিজম, তথ্য অধিকার, মানব পাচার, মাদক, সন্ত্রাস, গুজব ও জঙ্গিবাদ প্রতিরোধ ইত্যাদি বিষয়গুলো বিষয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, স্থানীয় সুধীজন, ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন পর্যায়ের দর্শক ও শ্রোতা উপস্থিত ছিলেন।
এর আগে জেলা তথ্য অফিসের উদ্যোগে বৃহস্পতিবার সকালে সদর উপজেলার কদমতলা ইউনিয়নের খানাখুনিয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়)’ শীর্ষক প্রকল্পের আওতায় এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
খানাখুনিয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা আক্তারের সভাপতিত্বে উঠান বৈঠক অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা তথ্য অফিসার মহসীন হোসেন তালুকদার।
উঠান বৈঠকে শিশু ও নারীর অধিকার, শিশুর যথাযথ বিকাশ, অটিজম ও শিশুর মানসিক স্বাস্থ্য, জন্ম নিবন্ধন, শিক্ষা, নারীর ক্ষমতায়ন কার্যক্রম সমূহ, নারীর সামাজিক নিরাপত্তা কর্মসূচিসমূহ, শিশুর পানিতে ডুবা প্রতিরোধ, পরিবেশ সুরক্ষা ও দূর্যোগকালীন নারী ও শিশুর সচেতনতা, জেন্ডার সমতা, নিরাপদ মাতৃত্ব, শিশু ও নারী নির্যাতন প্রতিরোধ, মাদক ও জঙ্গিবাদ প্রতিরোধ বিষয়ে আলোচনা করা হয়।
