পাইকগাছায় নিষিদ্ধ বেহেন্দী জাল জব্দ
পাইকগাছা উপজেলা মৎস্য অধিদপ্তরের অভিযানে ২৫ হাজার মিটার নিষিদ্ধ মাছ ধরা বেহেন্দী জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার শিবসা নদীতে অভিযান চালিয়ে ৫টি নিষিদ্ধ মাছ ধরা বেহেন্দী জাল জব্দ করা হয়। যার দৈর্ঘ প্রায় ২৫ হাজার মিটার। পরে সোলাদানা ঘাটে জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, পাইকগাছা সহকারী মৎস্য কর্মকর্তা এসএম শহিদুল্লাহ, ক্ষেত্র সহকারী সুজিত রঞ্জন মন্ডল, নৌ-ফাঁড়ির পুলিশ কর্মকর্তা এসআই রেজাউল খান, আল-আমিন শেখ প্রমুখ।
উল্লেখ্য, ২১ জানুয়ারী থেকে ৪ ফেব্রুয়ারী পর্যন্ত উপকূলীয় এলাকার নদ-নদীতে ছোট ফাঁসের জালে মাছ ধরা নিষিদ্ধ কর্মসূচির অংশ হিসেবে অভিযান পরিচালিত হচ্ছে।
Please follow and like us:
« পাইকগাছায় এমপি বাবুকে সংবর্ধনা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) চিতলমারীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা »
