পিরোজপুর জেলা তথ্য অফিসের উঠান বৈঠক
পিরোজপুর জেলা তথ্য অফিসের আয়োজনে গতকাল সোমবার সকালে পিরোজপুর সদর উপজেলার কলাখালী ইউনিয়নের কলাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং বিকেলে পান্তাডুবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে “শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়)” শীর্ষক প্রকল্পের আওতায় ২টি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
কলাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র এবং পান্তাডুবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সোলায়মান অনুষ্ঠান দুটিতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অথিথির বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মহসীন হোসেন তালুকদার। অনুষ্ঠানে শিশু ও নারীর অধিকার, শিশুর যথাযথ বিকাশ,অটিজম ও শিশুর মানসিক স্বাস্থ্য, জন্ম নিবন্ধন, শিক্ষা,নারীর ক্ষমতায়ন কার্যক্রম সমূহ, নারীর সামাজিক নিরাপত্তা কর্মসূচীসমূহ, শিশুর পানিতে ডুবা প্রতিরোধ, পরিবেশ সুরক্ষা ও দূর্যোগকালীন নারী ও শিশুর সচেতনতা, জেন্ডার সমতা, নিরাপদ মাতৃত্ব, শিশু ও নারী নির্যাতন প্রতিরোধ, মাদক ও জঙ্গিবাদ প্রতিরোধ ইত্যাদি বিষয়গুলো আলোচনা করা হয়।
অনুষ্ঠান সঞ্চালন করেন জেলা সহকারী তথ্য অফিসার বিশ^জিৎ শিকদার। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা,অভিভাবক, স্থানীয় সুধীজন ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
