ইন্দুরকানীতে সাবেক ইউপি চেয়ারম্যানের ছেলে ইয়াবাসহ গ্রেফতার
ইন্দুরকানীতে সাবেক ইউপি চেয়ারম্যানের ছেলেকে ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। রবিবার বিকেলে ইন্দুরকানী থানার এএসআই মো. শাহাদাত হোসেন, কামাল হোসেন ও লুৎফর রহমান অভিযান চালিয়ে উপজেলার ইন্দুরকানী কলেজ মোড় যাত্রী ছাউনী এলাকা থেকে পাড়েরহাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জাতীয় পার্টি (জেপি) ইন্দুরকানী উপজেলা শাখার সহ-সভাপতি উমেদপুর গ্রামের বাসিন্দা মো. শাহ আলম হাওলাদারের ছেলে ইয়াবা ব্যবসায়ী মো. ফয়সাল হাওলাদার (৩২)কে ৬০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। পরে সোমবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের একটি মামলায় আটক দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।
ইন্দুরকানী থানার এসআই মো. জাকির হোসেন জানান, রবিবার বিলেলে ৬০ পিস ইয়াবাসহ সাবেক ইউপি চেয়ারম্যানের ছেলে ফয়সালকে আটক করা হয়েছে। আটককৃতকে মাদকদ্রব্য নিয়ন্ত্রনের একটি মামলায় আসামী করে সোমবার আদালতে পাঠানো হয়েছে।
Please follow and like us:
« বাগেরহাটে ধানক্ষেত থেকে শ্রমিকের লাশ উদ্ধার (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুর জেলা তথ্য অফিসের উঠান বৈঠক »
