Monday, January 21st, 2019
পিরোজপুরে আমনের ভালো ফলন
পিরোজপুরে চলতি মৌসুমে আমন ধানের ভালো ফলন হওয়ায় ও ধানের ন্যায্য দাম পাওয়ায় কৃষকেরা খুশি। এবছর লক্ষ্যমাত্রার চেয়ে আমন চাষ ও উৎপাদন দুটিই বেশি হয়েছে। জেলায় ৮০ ভাগ খেতে ধান কাটা ও মাড়াই শেষ করেছে কৃষকেরা। কৃষকেরা জানিয়েছেন, আমন চাষের মৌসুমজুড়ে আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর আমনের ভালো ফলন পাওয়া গেছে। স্থানীয় বাজারে কৃষক ধানের ন্যায্যমূল্য পাচ্ছেন। এ কারণে কৃষকেরা মুখে হাসি ফুটেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পিরোজপুর কার্যালয় সূত্রে জানা গেছে, এবছর পিরোজপুর জেলায় ৬১ হাজার ৬৫৯ হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। আবাদ হয়েছে ৬৪ হাজারবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় মিরাজুল ইসলাম একতা যুব সংঘ ক্লাবের উদ্বোধন
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার পৌর শহরের দক্ষিণ পূর্ব ভান্ডারিয়া রবিবার বিকেলে ৭৪নং দক্ষিণ পূর্ব ভান্ডারিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মিরাজুল ইসলাম একতা যুব সংঘ ক্লাব উদ্বোধন করা হয়েছে। এ সময় ক্লাবের প্রতিষ্ঠাতা ভান্ডারিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিরাজুল ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান একতা যুব সংঘের নেতৃবৃন্দ। পরে দোয়া মোনাজাত করা হয়। দোয়া অনুষ্ঠানে একতা যুব সংঘ ক্লাবের সভাপতি মো. মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক মো. দুলাল আকন, ৬নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি মো. গনি মোল্লা, একতা যুব সংঘের সদস্য মো. জুয়েল হাওলাদার, মো. ফরিদবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় শ্রমিককে কুপিয়ে জখম
জেলার মঠবাড়িয়ায় পূর্ব শত্রুতার জের ধরে আরিফ বেপারী (২৪) নামের এক ওয়ার্কশপ শ্রমিককে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। রবিবার রাতে শহরের বহেরাতলা এলাকার ফরহাদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে ঢুকে তাকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে আহত অবস্থায় স্থানীয়রা আরিফকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। আহত আরিফ দক্ষিন মিঠাখালী গ্রামের আলম বেপারীর ছেলে। জানা গেছে, শহরের দক্ষিন মিঠাখালী মহল্লার শহিদুল বেপারী ও তার দলবলের সাথে এলাকার আধিপত্য নিয়ে আরিফ ও তার পরিবারের লোকজনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে রবিবারবিস্তারিত পড়ুন
পিরোজপুর জেলা তথ্য অফিসের উঠান বৈঠক
পিরোজপুর জেলা তথ্য অফিসের আয়োজনে গতকাল সোমবার সকালে পিরোজপুর সদর উপজেলার কলাখালী ইউনিয়নের কলাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং বিকেলে পান্তাডুবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে “শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়)” শীর্ষক প্রকল্পের আওতায় ২টি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কলাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র এবং পান্তাডুবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সোলায়মান অনুষ্ঠান দুটিতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অথিথির বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মহসীন হোসেন তালুকদার। অনুষ্ঠানে শিশু ও নারীর অধিকার, শিশুর যথাযথ বিকাশ,অটিজম ও শিশুর মানসিক স্বাস্থ্য, জন্ম নিবন্ধন, শিক্ষা,নারীর ক্ষমতায়ন কার্যক্রম সমূহ,বিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে সাবেক ইউপি চেয়ারম্যানের ছেলে ইয়াবাসহ গ্রেফতার
ইন্দুরকানীতে সাবেক ইউপি চেয়ারম্যানের ছেলেকে ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। রবিবার বিকেলে ইন্দুরকানী থানার এএসআই মো. শাহাদাত হোসেন, কামাল হোসেন ও লুৎফর রহমান অভিযান চালিয়ে উপজেলার ইন্দুরকানী কলেজ মোড় যাত্রী ছাউনী এলাকা থেকে পাড়েরহাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জাতীয় পার্টি (জেপি) ইন্দুরকানী উপজেলা শাখার সহ-সভাপতি উমেদপুর গ্রামের বাসিন্দা মো. শাহ আলম হাওলাদারের ছেলে ইয়াবা ব্যবসায়ী মো. ফয়সাল হাওলাদার (৩২)কে ৬০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। পরে সোমবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের একটি মামলায় আটক দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। ইন্দুরকানী থানার এসআই মো. জাকির হোসেন জানান, রবিবার বিলেলে ৬০ পিস ইয়াবাসহ সাবেক ইউপিবিস্তারিত পড়ুন
বাগেরহাটে ধানক্ষেত থেকে শ্রমিকের লাশ উদ্ধার
বাগেরহাটের মোড়েলগঞ্জে ধানক্ষেত থেকে কাবুল মোল্লা (৪৫) নামে এক স’মিল শ্রমিকের জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে মোড়েলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি ইউনিয়নের আলতু বুরুজবাড়ি গ্রামের রাস্তার পাশে একটি ধানক্ষেত থেকে ওই শ্রমিকের লাশ উদ্ধার করে পুলিশ। মরদেহের ময়না তদন্ত করতে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত কাবুল মোল্লা আলতি বুরুজবাড়ি গ্রামের গাফফার মোল্লার ছেলে ও দৈবজ্ঞহাটি ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী। তবে পুলিশ হত্যাকান্ডের কারণ জানাতে পারেনি। নিহত কাবুলের পরিবারের সদস্যরা জানিয়েছেন, কাবুল রবিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফেরেন নি। রাতেবিস্তারিত পড়ুন
বাগেরহাট সদর উপজেলা পরিষদ নির্বাচন
মাঠে নেই বিএনপি, দলীয় মনোনয়ন পেতে আগ্রহী আ’লীগের ১৪ নেতা
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই উপজেলা নির্বাচন নিয়ে হিসাব-নিকাশ শুরু করেছে আওয়ামীলীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীরা। একই সাথে উঠে আসছে ভোটারসহ এলাকাবাসির চাহিদা ও নানা প্রত্যাশার কথা। এদিকে, বাগেরহাট সদর উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি থেকে নির্বাচনে এখনও পর্যন্ত কারো নাম শোনা না গেলেও আওয়ামী লীগের ১৪ জন নেতা দলীয় প্রার্থী হতে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ দলীয় নেতাদের কাছে চালাচ্ছে জোর লবিং ও প্রচারণা। আর এ কারনেই ক্ষমতাসীন আওয়ামী লীগে প্রার্থীতা নিয়ে জনমুখে শোনা যাচ্ছে নানা গুঞ্জন। সাধারণ মানুষের মুখে মুখে উঠেবিস্তারিত পড়ুন
বাগেরহাটে মাদক বিরোধী অভিযানে আটক ৩৪
বাগেরহাট সদরসহ ৯টি উপজেলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩৪ জন মাদকসেবী ও মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত বাগেরহাটের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বাগেরহাট পুলিশ সুপার (এসপি) পঙ্কজ চন্দ্র রায় বলেন, চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩৪ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩টি মামলা করা হয়েছে। আটকৃতদের আদালতে প্রেরন করা হয়েছে।
