পিরোজপুরে শিল্পকলা একাডেমীর উদ্যোগে গুণীজনদের সম্মাননা প্রদান
পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে গুণীজন সম্মাননা প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজীর সভাপতিত্বে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবীর। 
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট নাহিদ ফারজানা ছিদ্দিকী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ঝুমুর বালা, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী শুশান্ত রঞ্জন রায়, জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি এডভোকেট এম এ মান্নান, মুক্তিযোদ্ধা গৌতম চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ মাহামুদ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম জিয়াউল হক জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক গোলাম মাওলা নকীব। শুভেচ্ছা বক্তব্য রাখেন শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার জান্নাতুল ফেরদৌস।
অনুষ্ঠানে ২০১৬ এবং ২০১৭ সালের সংস্কৃতিবান ১০ ব্যক্তিকে এ গুণীজন সম্মাননা প্রদান করা হয়। এরা হলেন- ২০১৬ সালে সংগীতে মো. এজাজ হোসেন খান, ফটোগ্রাফিতে চন্দ্রকান্ত দেবনাথ, যন্ত্র সংগীতে রতন কুমার হালদার, লোক সংস্কৃতিতে সুব্রত রায় এবং নাট্যকলায় জালাল আহমেদ। ২০১৭ সালের সম্মাননা প্রাপ্তরা হলেন- সৃজনশীল সংগঠক মিনারা বেগম, লোক সংস্কৃতিতে রিনা দাস, যন্ত্র সংগীতে অশোক দাস (মুন্না দাস) সংগীতে পংকজ কর্মকার এবং আলোকচিত্রে পলাশ চন্দ্র সাহা।
