স্বরূপকাঠিতে দুর্ধর্ষ চুরি
স্বরূপকাঠি উপজেলার পৌরশহর এলাকার জগন্নাথকাঠি বন্দরে দুর্ধর্ষ চুরি সংঘঠিত হয়েছে। সোমবার রাতে বন্দরের পুরাতন ইউনিয়ন পরিষদ সংলগ্ন বাজারের মূল সড়কের পাশে রাসেল এন্টারপ্রাইজ নামে দোকানি শাহিন সরোয়ারের দোকানে এ চুরির ঘটনা ঘটে। চোরেরা দোকানের তালা নগদ টাকা, মোবাইল কার্র্ড ও ৩৪ পীচ এনড্রয়েড মোবাইল সেট নিয়ে যায়। চুরি যাওয়া টাকা সহ অণ্যান্যে মালামালের মূল্য ৪ লাখ ৮০ হাজার টাকার মত হবে বলে জানাগেছে। স্বরূপকাঠি থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
রাসেল এন্টাপ্রাইজের মালিক মো. শাহীন সরোয়ার জানান, বেচাকেনা শেষে রাত ৯টার দিকে দোকান বন্ধ করে বাড়ী চলে যান। সকালে দোকানে এলে দেখা যায় দোকানের তালা ভাঙ্গা। ভেতরে ক্যাশে রাখা ১ লাখ ৯২ হাজার ৫০০ টাকা, ৫২ হাজার টাকার মোবাইল কার্ড ও ৩৪টি মোবাইল মিলিয়ে চোরেরা ৪ লাখ ৮০ হাজার টাকা নিয়ে গেছে। এ ব্যপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।
বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুস সালাম সিকদার জানান, বন্দরে ৪ জন নিয়মিত পাহারাদার ও ৪ জন দোকানদার মিলিয়ে ৮ জনে পাহারা দেয়। সেখানে এতবড় একটা চুরি বিষয়টি সকলকে ভাবিয়ে তুলেছে।
