কচুয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়নে র্যালী
কচুয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ বাস্তবায়নে র্যালী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এ র্যালীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এসএম মাহফুজুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার তাসমিন ফারহানা, ভাইস চেয়ারম্যান হাজরা ওবায়দুর রেজা সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা সরোয়ার, কচুয়া থানার ওসি রবিউল কবির, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও গোপালপুর ইউনিয়ন চেয়ারম্যান শিকদার আবু বক্কর সিদ্দিক, কচুয়া প্রেসক্লাবের সভাপতি খোন্দকার নিয়াজ ইকবাল, শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জণ সাহা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মানিক অধিকারী, ইউনিয়ন চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান হাদিজ, এ্যাড পংকজ কান্তি অধিকারী, শেখ নাছির উদ্দিন, তাসলিমা বেগম প্রমুখ।
Please follow and like us:
« কচুয়া প্রেসক্লাবের উদ্যোগে কম্বল বিতরন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) কচুয়ায় একই রাতে ৩টি প্রতিষ্ঠানে চুরি »
