প্রধান সূচি

শরণখোলায় ৩০ হাজার শিক্ষার্থীকে বই বিতরণ

বাগেরহাটের শরণখোলায় প্রায় ৩০ হাজার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নুতন পাঠ্যবই বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা সদর রায়েন্দা সরকারী পাইলট হাইস্কুলে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাস। এসময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুজ্জামান খান, সরকারী পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক সুলতান আহম্মেদ গাজী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশ্রাফুল ইসলাম প্রমুখ। অপরদিকে, আর.কে.ডি.এস পাইলট বালিকা বিদ্যালয়ে বই বিতরণ করেন রায়েন্দা সদর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন।

উপজেলার মাধ্যমিক পর্যায়ে ৩৬টি ও প্রাথমিক পর্যায়ে ১৫৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩০ হাজার শিক্ষার্থীদের মাঝে এ বই বিতরণ করা হয়েছে।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial