মোংলায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে মোংলার মালগাজী সুন্দরবন ক্রেডিট ইউনিয়ন। গতকাল বুধবার সকালে মালগাজী মিশন বাড়ী স্কুল মাঠ চত্বরে এ কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুন্দরবন ক্রেডিট ইউনিয়নের সহ-সভাপতি হৃদয় সরকার। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহি অফিসার মো. রবিউল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাংবাদিক মো. নূর আলম শেখ, উপজেলা সমবায় অফিসার মোস্তফা কামাল এবং ইউপি সদস্য জাহাঙ্গীর মল্লিক। স্বাগত বক্তব্য রাখেন সুন্দরবন ক্রেডিট ইউনিয়নের সভাপতি টিটুস সরকার।
উল্লেখ্য, সুন্দরবন ক্রেডিট ইউনিয়নের সদস্যদের (যারা নির্মান শ্রমিক হিসেবে কাজ করেন) ওভারটাইম কাজের অর্থায়নে এ কম্বল বিতরণ করা হয়েছে।
Please follow and like us:
« জেলা মহিলা আ’লীগের সহ-সভাপতি মাহমুদা হেনার উপর দুর্বৃত্তদের হামলা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পাইকগাছায় বই উৎসব »
