প্রধান সূচি

পিরোজপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প

পিরোজপুরে গরীব ও দুঃস্থ রোগীদের চিকিৎসা সেবা দেয়ার লক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে পিরোজপুর সদর উপজেলার কলাখালী ইউনিয়ন পরিষদে ঢাকা অফিসার্স ক্লাব ও পিরোজপুর প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এ ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন পিরোজপুর জেলা প্রশাসক মো. আবু আলী সাজ্জাদ হোসেন।

ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগী দেখেন এবং পরামর্শ ও ব্যবস্থাপত্র দেন ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের হাসপাতালের নাক-কান-গলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. মনিলাল আইচ লিটু, মিটফোর্ড হাসপাতালের নাক-কান-গলা বিভাগের রেজিষ্টার ডা. মো. শাহরিয়ার ইসলাম, মিটফোর্ড হাসপাতালের চিকিৎসক ডা. রাসেল চাকমা, ডা. সুজিত দত্ত এবং ডা. এ কে এম মুকিত হাসান।

ফ্রি মেডিকেল ক্যাম্পে কলাখালী ইউনিয়নসহ পাশ্ববর্তী ইউনিয়নের অর্ধশত রোগীকে চিকিৎসা সেবা প্রদান এবং বিনামূল্যে ওষুধ দেয়া হয়। এছাড়া এদিন দুঃস্থদের মাঝে কম্বল বিতরণও করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial