পাইকগাছায় কাস্তে প্রতিকের নির্বাচনী জনসভা লুটপাটকারীদের বর্জন করে সৎ মানুষ সংসদে পাঠান …রুহিন হোসেন পিন্স
পাইকগাছায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কেন্দ্রীয় সম্পাদক মন্ডীর সদস্য সরদার রুহিন হোসেন প্রিন্স ৩০ ডিসম্বরে অনুষ্টিতব্য একাদশ সংসদ নির্বাচনে লুটপাটকারী দু’জোটের বাহিরে সৎ প্রার্থীদের ভোট দিয়ে সংসদে পাঠানোর আহবান জানিয়েছেন।
তিনি মঙ্গলবার দুপুরে পাইকগাছা পৌর শহীদ মিনার চত্বরে খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনে বাম জোটের সিপিবি মনোনীত প্রার্থী কমরেড সুভাষ সানা মহিমের কাস্তে প্রতিকের নির্বাচনী জন সভায় প্রধান অথিতির বক্তব্যে এ কথা বলেন। তিনি মহান মুক্তিযুদ্ধের স্বপ্ন ও লক্ষ্য উদ্দেশ্য ৭১’র বাস্তবায়নের জন্য আসন্ন নির্বাচনে ধনী-ব্যবসায়ী প্রার্থীদের বর্জন করে ভাল মানুষদের ভোট দিয়ে শোষন বৈষম্যমুলক সমাজ প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নেবার কথা বলেন।
কমরেড গুলজার রহমানের সভাপতিত্বে ও এ্যাডঃ প্রশান্ত মন্ডলের পরিচালনায় সভায় বক্তব্য রাখের কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড এসএ রশীদ, জেলা সম্পাদক রুহুল আমিন, সম্পাদক মন্ডলীর সদস্য শেখ আঃ হান্নান,উপজেলা কমিটির প্রভাষক পলাশ দাশ, শিশির সরকার, আফজাল হোসেন,আমল মন্ডল, বিপ্লব মন্ডল খুলনা মহানগরী ছাত্র ইউনিয়ন সভাপতি শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক প্রিতম সরদার, সদস্য সৌমাত্র সৌরভ, প্রকাশ চক্রবর্তী, মৃনাল গাইন প্রমুখ।
