পিরোজপুর-১ আসন নৌকার পক্ষে বিশাল মিছিল ॥ গণসংযোগ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির আইন সম্পাদক এডভোকেট শ ম রেজাউল করিম গতকাল সোমবার পিরোজপুর শহরে নির্বাচনী মিছিল ও গণসংযোগ করেছেন।
বিকেল ৪ টায় শহরের সিও অফিস মোড়ের বঙ্গবন্ধু চত্বর থেকে আওয়ামী লীগের প্রার্থী শ. ম. রেজাউল করিমের পক্ষে নৌকার মার্কার বিশাল নির্বাচনী মিছিল বের হয়ে নতুন পৌরসভা রোড, হাসপাতাল সড়ক, সদর রোড, পোষ্ট অফিস রোড, ডিসি পাড়া সড়ক, ভাগিরথি চত্বর, পুরাতন পৌরসভা রোড, ক্লাব রোড প্রদক্ষিন করে।
মিছিলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শ .ম. রেজাউল করিম. পিরোজপুর-১ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর পৌরসভার মেয়র মো. হাবিবুর রহমান মালেক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম এ হাকিম হাওলাদার, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ইসাহাক আলী খান পান্না, পিরোজপুর সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো. মুজিবর রহমান খালেক, সহ-সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগ সভাপতি আক্তারুজ্জামান ফুলু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, বাংলাদেশ যুবলীগের কেন্দীয় কমিটির সদস্য ও পিরোজপুর জেলা চেম্বার অফ কমার্স সভাপতি মো. মশিউর রহমান মহারাজ, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ পিরোজ আহম্মেদ, জেলা ব্যবসায়ী সমিতির
সম্পাদক গোলাম মাওলা নকীব, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা বায়েজিদ আহম্মেদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. তোফাজ্জেল হোসেন মল্লিক স্বপন, পৌর আওয়ামী লীগের সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি খান মো. আলাউদ্দিন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল করিম মন্টু সিকদার, পৌর কাউন্সিলর শহিদুল ইসলাম সিকদার, সাইদুল্লাহ লিটন, জেলা ছাত্রলীগ সভাপতি জাহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক অনিরুজ্জামান অনিকসহ জেলা, উপজেলা, পৌরসভা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগের কয়েক হাজার নেতাকর্মী, ব্যবসায়ী ও বিভিন্ন শেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মিছিল শেষে শহরের গোপাল কৃষ্ণ টাউন ক্লাব চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শ. ম. রেজাউল করিম, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পিরোজপুর-১ আসনের বর্তমান এমপি এ কে এম এ আউয়াল, পিরোজপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. হাবিবুর রহমান মালেক এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম এ হাকিম হাওলাদার।
এদিকে, এদিন সকালে শ. ম. রেজাউল করিম পিরোজপুর পৌরসভা শহর ও সদর উপজেলার বিভিন্ন স্থানে গণ সংযোগ করেন।
সোমবার সকাল ১০টা থেকে তিনি পিরোজপুর পৌরসভা শহরে নৌকার পক্ষে ভোট চেয়ে গণসংযোগ করেন এবং ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ করেন এ সময় তার সাথে ছিলেন পিরোজপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান মালেক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম এ হাকিম হাওলাদার, সহ-সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগ সভাপতি আক্তারুজ্জামান ফুলু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, বাংলাদেশ যুবলীগের কেন্দীয় কমিটির সদস্য ও পিরোজপুর জেলা চেম্বার অফ কমার্স সভাপতি মো. মশিউর রহমান মহারাজ, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ পিরোজ আহম্মেদ, জেলা ব্যবসায়ী সমিতির সম্পাদক গোলাম মাওলা নকীব, পৌর কাউন্সিলর শহিদুল ইসলাম সিকদারসহ জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।
