সকল ভেদাভেদ ভুলে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন … শেখ হেলাল উদ্দীন এমপি
বঙ্গবন্ধুর ভ্রাতুস্পুত্র সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন বলেন, সকল ভেদাভেদ ভুলে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট দিন।
সোমবার বিকেলে পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে খুলনা-৬ আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মো. আকতারুজ্জামান বাবু’র নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের আহবায়ক গাজী মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট শেখ নুরুল হক, সাবেক এমপি এডভোকেট সোহরাব আলী সানা, এডভোকেট সুজিত অধিকারী, কামরুজ্জামান জামাল।
বক্তব্য রাখেন, জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু, মেয়র সেলিম জাহাঙ্গীর, আনিছুর রহমান পপলু, হালিমা ইসলাম, প্রেমকুমার মন্ডল, মহাসিন রেজা, অসীত বরণ বিশ্বাস, শেখ মনিরুল ইসলাম, বদিউজ্জামান সোহাগ, মজিদ গোলদার, জাপা উপজেলা সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, প্রভাষক ময়নুল ইসলাম, সমীরণ সাধু ও জেলা, উপজেলা পর্যায়ের আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক সেখ রুহুল কুদ্দুস ও অধ্যাপক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে ৫৬ জন বিভিন্ন দল থেকে আওয়ামী লীগে যোগদান করেন।
