প্রধান সূচি

চিতলমারীতে কৃষকলীগ ও তাতীলীগের মিছিল পথসভা

বাগেরহাট-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ হেলাল উদ্দীনের পক্ষে ভোট চেয়ে নির্বাচনী সভা ও মিছিল করেছে উপজেলা কৃষকলীগ।সোমবার বিকেল সাড়ে ৪ টায় উপজেলার হিজলা ইউনিয়নের বাবুগঞ্জ বাজার এলাকায় উপজেলা কৃষক লীগের যুগ্ম আহ্ববায়ক নাজমুল হক টিপুর আয়োজনে এ নির্বাচনী সভা ও মিছিল অনুষ্ঠিত হয়।

সভায় হিজলা ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোসলেম মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. বাবুল হোসেন খান। এসময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য আলহাজ্ব মোহন আলী বিশ্বাস, হিজলা ইউপি চেয়ারম্যান কাজী আজমীর হোসেন, আওয়ামী সহ-সভাপতি রফিকুল ইসলাম তাপস, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ বেল্লাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য বাদশা গাজী, হিজলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আবজাল হোসেন, উপজেলা কৃষক লীগের আহ্ববায়ক দাউদুল ইসলাম লিন্টু খান, যুগ্ম-আহ্বায়ক প্রাণকৃষ্ণ দত্ত (ভগো), সাবেক ছাত্রলীগ সভাপতি শহিদুল ইসলাম লিটন মুন্সী, উপজেলা ছাত্রলীগ সভাপতি আনন্দ লাল দত্তসহ উপজেলা, ইউনিয়ন ও আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

এদিকে, বিকেল সাড়ে ৫ টায় উপজেলা তাঁতী লীগের উদ্যোগে চিতলমারী সদর বাজারে অপর একটি নির্বাচনী মিছিল বের হয়ে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এসে শেষ হয়। পরে উপজেলা তাঁতী লীগের সভাপতি মো. লিটন মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. রেজাউল শেখের সঞ্চালণে নির্বাচনী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. বাবুল হোসেন খান।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম তাপস, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ বেল্লাল হোসেন, উপজেলা কৃষক লীগের আহ্ববায়ক দাউদুল ইসলাম লিন্টু খান, যুগ্ম-আহ্বায়ক প্রাণকৃষ্ণ দত্ত (ভগো), সাবেক ছাত্রলীগ সভাপতি শহিদুল ইসলাম লিটন মুন্সী, উপজেলা ছাত্রলীগ সভাপতি আনন্দ লাল দত্তসহ উপজেলা, ইউনিয়ন ও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial