প্রধান সূচি

পাইকগাছায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ে সেমিনার

পাইকগাছায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়নার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. স. ম বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুল আউয়াল, ওমি আমিনুল ইসলাম বিপ্লব।

বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, জুনায়েদুর রহমান, কেএম আরিফুজ্জামান তুহিন, সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, প্রাক্তন প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি, আনসার ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আশালতা খাতুন প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial