প্রধান সূচি

Sunday, December 23rd, 2018

 

নৌকা মার্কায় ভোট দিন, উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখুন … শ. ম. রেজাউল করিম

বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক, পিরোজপুর-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এডভোকেট শ. ম. রেজাউল বরিম বলেছেন, নৌকা মার্কায় ভোট দিন, উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখুন। আওয়ামী লীগের সরকার আবারও ক্ষমতায় গেলে, শেখ হাসিনা আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী হলে দক্ষিণাঞ্চলের উন্নয়ন আরও তরান্বিত হবে। পদ্মা সেতু নির্মিত হবে, দেশে মুক্তিযোদ্ধাদের ভাতা, প্রবীন ভাতা, বিধবা ভাতা অব্যাহত থাকবে। ছেলে-মেয়েরা বিনা বেতনে স্কুলে পড়তে পারবে, বিনামূলে বই পাবে, গরীব-দরিদ্র মানুষ সরকারীভাবে ঘর পাবে। দেশে কোন লোক দরিদ্র থাকবে না। বেকার যুবক-যুবতিদের চাকুরীর সংস্থান হবে। তিনি বলেন, শেখ হাসিনার সরকার মাদ্রাসা শিক্ষার উন্নয়ন করেছে,বিস্তারিত পড়ুন


যাঁরা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চান তাঁদেরকে কেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে … আনোয়ার হোসেন মঞ্জু

জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান ও পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, যাঁরা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চান তাঁদেরকে অবশ্যই কেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে। বাস্তবতার সাথে সম্পর্কহীন এসব জ্ঞানী-গুনী-বুদ্ধিজীবিরা বইয়ের কথা বলেন। তাঁরা মাঠের কথা জানেন না বলে নির্বাচনের পরিবেশ নিয়ে উচ্চবাচ্য করছেন। পুঁথিগত বিদ্যা নিয়ে ঘরে বসে থেকে ভাল নির্বাচন চাইলেই হবে না। দেশে গণতান্ত্রিক ব্যবস্থা চালু রাখতে ভোট কেন্দ্রে আসতে হবে। এ পর্যন্ত দেশের মানুষ ভোট কেন্দ্রে এসে ভোট না দেন, তাহলে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে না। তিনি গতকাল রবিবার বিকালে পিরোজপুর জেলা কাউখালী উপজেলার চিরাপাড়া-পারসাতুরিয়া ইউনিয়নে উত্তরবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় বাই সাইকেল মার্কার সমর্থনে মিছিল, পথসভা ও লিফলেট বিতরণ

ভান্ডারিয়ায় গতকাল রবিবার বিকেলে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ (ভান্ডারিয়া – কাউখালী – ইন্দুরকানী) আসনে ১৪ দলীয় জোটের শরীক দল জাতীয়পার্টি জেপি চেয়ারম্যান এবং পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু’র নির্বাচনী প্রতিক বাই সাইকেল মার্কার পক্ষে একটি মিছিল বের করা হয়। ভান্ডারিয়া উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক ও ভান্ডারিয়া পৌরসভার সহায়ক কমিটির সদস্য মো. ছগির হোসেন পোদ্দারের নেতৃত্বে মিছিলটি উপজেলা সার্কিট হাউজ প্রাঙ্গন থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সার্কিট হাউজ প্রাঙ্গনে শেষ হয়। মিছিল চলাকালে এ উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী উপজেলা থেকে আসা স্থায়ী, ভাসমান ব্যবসায়ীরা উচ্ছ্বসিত হয়েবিস্তারিত পড়ুন


পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি’র মেঝ ভাই শিক্ষক প্রভাষ ঘোষ পরলোক গমন

পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি প্রকাশ ঘোষ বিধানের মেঝ ভাই দরগাহপুর এস, কে, আর, এইচ কলেজিয়েট বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক প্রভাষ কুমার ঘোষ ২১ ডিসেম্বর শুক্রবার রাত ১১টায় হৃদরোগে আক্রান্ত হয়ে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেছেন। তার মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন, প্রেসক্লাব পাইকগাছার সহ-সভাপতি প্রাণ কৃষ্ণ দাশ, এ্যাডঃ শিবু প্রসাদ সরকার, সাধারণ সম্পাদক ইমদাদুল হক, কোষাধ্যক্ষ পঞ্চানন সানা, যুগ্ম-সম্পাদক বিভূতি ভূষণ ঢালী, দপ্তর সম্পাদক আশিষ রায় চৌধুরী মিন্টু, পাঠাগার সম্পাদক শ্যাম সুন্দর ভদ্র, রফিকুল ইসলাম রিপন, অনলাইন নিউজ পোর্টাল এস ডব্লিল নিউজ ২৪ ডটকমবিস্তারিত পড়ুন


পাইকগাছায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ে সেমিনার

পাইকগাছায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়নার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. স. ম বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুল আউয়াল, ওমি আমিনুল ইসলাম বিপ্লব। বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, জুনায়েদুর রহমান, কেএম আরিফুজ্জামান তুহিন, সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, প্রাক্তন প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি, আনসার ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আশালতা খাতুনবিস্তারিত পড়ুন


পাইকগাছায় উপজেলা পরিষদের আইন শৃংখলা সভা অনুষ্ঠিত

পাইকগাছা উপজেলা পরিষদের আইন শৃংখলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়নার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. স. ম বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুল আউয়াল, ওমি আমিনুল ইসলাম বিপ্লব। বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, আব্দুল মজিদ, জুনায়েদুর রহমান, কেএম আরিফুজ্জামান তুহিন, সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, খাদ্য কর্মকর্তা মনিরুল ইসলাম সিদ্দিকী ফিরোজ, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, প্রাক্তন প্রধান শিক্ষক সুরাইয়া বানুবিস্তারিত পড়ুন


বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষক নিহতের ঘটনায় শিক্ষার্থীদের মানববন্ধন

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত প্রধান শিক্ষকের ঘাতক বাসের চালককে গ্রেফতারসহ চার দফা দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি বিশ্বেশ্বর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা সাইনবোর্ড-বগি আঞ্চলিক মহাসড়কে এ মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তব্য দেন শিক্ষক আব্দুল কুদ্দুস হাওলাদার, শেখ আব্দুস সোবাহান, সন্তোষ কুমার মন্ডল, মফিজুল ইসলাম, আকন হাবিবুর রহমান ও শিক্ষার্থী তানভির হাসান শুভসহ আরও অনেকে। মানববন্ধনে ৩০ ডিসেম্বরের মধ্যে ঘাতক বাসের চালককে গ্রেফতার, সারাদেশে লাইসেন্সবিহীন চালক প্রত্যাহার, ফিটনেস বিহীন গাড়ি বন্ধ ও মাদককাসক্তদেরকে সড়ক শ্রমিক হিসেবে নিয়োগ না দেয়ার দাবি জানান বক্তারা। উল্লেখ,বিস্তারিত পড়ুন


দুবলার চরের জেলে পল্লীতে স্বাস্থ্য ঝুকিতে ১৬ হাজার জেলে

সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার চরের জেলেপল্লীর প্রায় ১৬ হাজার জেলে স্বাস্থ্যঝুঁকি নিয়ে শুঁটকি উৎপাদনে ব্যাস্ত সময় কাটাচ্ছেন। তবে জেলে পল্লীতে রয়েছে সুপেয় পানিসহ স্ব্যাস্থ সেবা সংকট। দুর্গম সাগর মোহনার মোট ছয়টি চরে প্রতি বছর শুঁটকি প্রক্রিয়াজাতকরণে নিয়োজিত এসব জেলে-বহদ্দারের দুর্যোগকালীন আশ্রয়ের সুব্যবস্থা নেই। মাত্র পাঁচটি সাইক্লোন শেল্টার রয়েছে, যাতে সর্বাধিক ৫/৬ হাজার লোক আশ্রয় নিতে পারে। সাইক্লোন শেল্টারগুলো ২০০৭ সালের ঘূর্ণিঝড় সিডরে বিধ্বস্ত হওয়ার পর আর মেরামত করা হয়নি। বর্তমানে তা অনেকটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। জনবিচ্ছিন্ন চরগুলোতে সুপেয় পানির ব্যবস্থা নেই। বালুময় চরে ছোট ছোট কূপ খনন করে পানিবিস্তারিত পড়ুন


চিতলমারী শান্তি সেবা সদনের অপচিকিৎসার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

বাগেরহাটের চিতলমারীর ‘শান্তি সেবা সদন’র অপচিকিৎসায় গর্ভাবস্থায় মোঃ মোস্তফা ফকিরের মেয়ে সন্তানের মৃত্যু এবং তার স্ত্রী আজীবনের জন্য বন্ধ্যা হয়ে গেছে। রবিবার বিষয়টি তিনি চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করেছেন। এদিন তিনি উপজেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনও করেছেন। তিনি ক্লিনিক ব্যবসার নামে এই ধরণের অপচিকিৎসা বন্ধ করতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনে মোঃ মোস্তফা ফকিরের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মোঃ দাউদুল ইসলাম শেখ। রবিবার চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ ও সংবাদ সম্মেলন করেন বাগেরহাটের মোল্লাহাট উপজেলার আটজুড়ি ইউনিয়নের দত্তডাঙ্গা গ্রামের মৃত আনোয়ার ফকিরের ছেলেবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial