ভান্ডারিয়ায় বাই সাইকেল মার্কার সমর্থনে মিছিল, পথসভা ও লিফলেট বিতরণ
ভান্ডারিয়ায় গতকাল রবিবার বিকেলে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ (ভান্ডারিয়া – কাউখালী – ইন্দুরকানী) আসনে ১৪ দলীয় জোটের শরীক দল জাতীয়পার্টি জেপি চেয়ারম্যান এবং পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু’র নির্বাচনী প্রতিক বাই সাইকেল মার্কার পক্ষে একটি মিছিল বের করা হয়। ভান্ডারিয়া উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক ও ভান্ডারিয়া পৌরসভার সহায়ক কমিটির সদস্য মো. ছগির হোসেন পোদ্দারের নেতৃত্বে মিছিলটি উপজেলা সার্কিট হাউজ প্রাঙ্গন থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সার্কিট হাউজ প্রাঙ্গনে শেষ হয়। মিছিল চলাকালে এ উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী উপজেলা থেকে আসা স্থায়ী, ভাসমান ব্যবসায়ীরা উচ্ছ্বসিত হয়ে বাই সাইকেল মার্কার শ্লোগানে সংহতি প্রকাশ করে। পরে একই স্থানে এক পথ সভায় অন্যান্যের মধ্যে অংশ নেন উপজেলা আওয়ামী লীগের নেতা আতাউর রহমান মঞ্জু হাওলাদার, মো. খোকন সিকদার, শহিদুল ইসলাম বিশ্বাস, পৌর যুবলীগ নেতা সোহেল আকন, সোহাগ মল্লিক, বাবুল মোল্লা, বনি আমীন, সহিদ হোসেন, ছাত্রলীগের শীহান পোদ্দার, সাব্বির আকন, হাচিব হাওলাদার, রাহুল আকন, রায়হান আকন, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি আমির খশরুসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশনেন।
সভায় বক্তারা বলেন, আসন্ন নির্বাচনে বিঘ্নে ঘটাতে একটি গোষ্ঠি ষড়যন্ত্রের করতে পারে। আর শান্তিপূর্ণ ভান্ডারিয়াতে অশান্তি সৃষ্টি করতে পারে এমন মন্তব্য করে সর্বস্তরের মানুষকে সজাগ থাকাতে হবে। এছাড়া আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার দেশ ব্যপি উন্নয়নের যে অগ্রযাত্রা শুরু করেছে তা বাস্তবায়নের জন্য আগামী ৩০ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে উপ-মহাদেশের প্রখ্যাত সাংবাদিক, পূর্ব বাংলা স্বাধীনের অগ্রদূৎ মরহুর তফাজ্জল হোসেন মানিক মিয়ার সুযোগ্য ছোট ছেলে এই ভান্ডারিয়ার কৃতি সন্তান দুরদর্শী বর্ষীয়াণ রাজনীতিক, আধুনিক দক্ষিণ বাংলার রূপকার জাতীয়পার্টি জেপির চেয়ারম্যান এবং পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর নির্বাচনী প্রতিক বাই সাইকেল মার্কায় দলমত নির্বীশেষে বিপুল ভোট দিয়ে নির্বাচিত করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা এবং চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহবান জানান।
এদিকে পৃথকভাবে রবিবার সন্ধ্যায় জাতীয় শ্রমিকপার্টি জেপি ও উপজেলা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়য়নের যৌথ উদ্যোগে বাই সাইকেল মার্কার পক্ষে স্থানীয় বাসস্ট্যান্ড কালিমা চত্বর থেকে একটি বিরাট মিছিল বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক ও বাজার প্রদক্ষিণ শেষে সংগঠনের দলীয় কার্যালয় প্রাঙ্গনে শেষ হয়। সেখানে এক পথ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সভাপতি সাজাহান সরদার, সাধারণ সম্পাদক সাহজাহান হাওলাদার, সহ-সভাপতি মো. মনির হোসেন তালুকদার, কালাম সরদার, মো. ফারুক হোসেন, কবির সরদার, সাংগঠনিক সম্পাদক আনিচুর রহমান, জাতীয় যুগ সংহতির উপজেলা যুগ্ন আহবায়ক মো. শাহআলম সরদার প্রমূখ।
সভায় বক্তারা আগামী ৩০শে ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে
ভান্ডারিয়াসহ দক্ষিণাঞ্চলের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আধুনিক দক্ষিণ বাংলার রূপকার জাতীয়পার্টি জেপির চেয়ারম্যান এবং পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু’র নির্বাচনী বাই সাইকেল মার্কায় দলমত নির্বীশেষে ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করার জন্য দলের নেতা-কর্মীদের ঘরে ঘরে গিয়ে কাজ করার আহবান জানান।a
