প্রধান সূচি

পিরোজপুরে প্রার্থীদের সাথে নাগরিক সংলাপ

‘খাদ্য অধিকার আইন চাই’ এই শ্লোগানকে সামনে রেখে গত বৃহস্পতিবার বিকেলে পিরোজপুর গোপাল কৃষ্ণ টাউন ক্লাব মিলনায়তনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে খাদ্য অধিকার আইন অর্ন্তভূক্ত করার দাবীতে প্রার্থীদের সাথে এক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

পিরোজপুর গণ উন্নয়ন সমিতি’র নির্বাহী পরিচালক ও খাদ্য অধিকার বাংলাদেশ- পিরোজপুর জেলা কমিটির সভাপতি জিয়াউল আহসান এর সভাপতিত্বে সংলাপে প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত পিরোজপুর-১ আসনের প্রার্থী এডভোকেট শ ম রেজাউল করিম, ইসলামী শ্বাসনতন্ত্র আন্দোলন এর প্রার্থী মো. মাসুম বিল্লাহ এবং পিরোজপুর-২ আসনে বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি’র প্রার্থী মোহাম্মদ আব্দুল হামিদ।
সভায় সাংবাদিক, আইনজীবী, নারীনেত্রী, পিরোজপুরে কর্মরত বিভিন্ন উন্নয়ন সংগঠনের প্রতিনিধি বৃন্দ, সাংস্কৃতিক কর্মী, ব্যবসায়ী, যুব প্রতিনিধিসহ সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

সংলাপে অংশগ্রহনকারীরা খাদ্য অধিকার আইন প্রনয়ন বিষয়ে প্রার্থীদের কাছে জানতে চান। দেশে পুষ্টিকর খাদ্য, ভেজাল মুক্ত খাদ্যের যে সংকট তৈরি হয়েছে তা সমাধানের কোন ব্যবস্থা তারা সংসদে গেলে করবে কিনা তা জানতে চান। খাদ্যদ্রব্য সাধারণ জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার ও দাবী জানান।

এ সময় প্রার্থীরা অংশগ্রহনকারীদের বিভিন্ন প্রশ্ন শোনেন এবং উত্তর দেন। তারা বলেন, আমরা যেই দলের নির্বাচিত হয়ে সংসদে যাইনা কেন আমরা অঙ্গিকার করছি যে, খাদ্য অধিকার আইন প্রনয়ণের জন্য মহান সংসদে আলোচনা করা হবে।

প্রার্থীরা বলেন, এই সংলাপ থেকে আমাদের মনে হয়েছে এই দাবী শুধুমাত্র পিরোজপুরের জন্যই নয় বরং এটা সারা বাংলাদেশের দাবী।

রফিকুল ইসলাম পান্না নির্বাহী পরিচালক পিডিএফ ও কোষাধ্যক্ষ খাদ্য অধিকার বাংলাদেশ পিরোজপুর জেলা কমিটি সভাটি পরিচালনা করেন।

খাদ্য অধিকার বাংলাদেশ এর সহযোগীতায় খাদ্য অধিকার বাংলাদেশ পিরোজপুর জেলা কমিটি এ সংলাপ সভার আয়োজন করে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial