প্রধান সূচি

Saturday, December 22nd, 2018

 

ভোটের মাধ্যমে দেশে নির্বাচন ব্যবস্থা বজায় রাখতে হবে … আনোয়ার হোসেন মঞ্জু

জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান ও পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, আগামী ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে নারী-পুরুষ নির্বিশেষে কেন্দ্রে গিয়ে সবার ভোট দেয়া নাগরিক দায়িত্ব। ভোটের মাধ্যমে দেশে নির্বাচন ব্যবস্থা বজায় রাখতে হবে। স্বাধীনতা, গণতন্ত্র ও উন্নয়ন অটুট ও অব্যহত রাখতে সকলের ভোটে অংশ গ্রহণের কোন বিকল্প নেই। তিনি গতকাল শনিবার বিকালে পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার ইকড়ি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ ও জেপি আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। পিরোজপুর-২ আসনে (ভান্ডারিয়া-কাউখালী-ইন্দুরকানি) ১৪দলীয় জোটের শরিক জাতীয় পার্টি-জেপি’র প্রার্থী হিসাবে তাঁর নির্বাচনী প্রতীক বাইসাইকেল মার্কায়বিস্তারিত পড়ুন


পিরোজপুরে প্রার্থীদের সাথে নাগরিক সংলাপ

‘খাদ্য অধিকার আইন চাই’ এই শ্লোগানকে সামনে রেখে গত বৃহস্পতিবার বিকেলে পিরোজপুর গোপাল কৃষ্ণ টাউন ক্লাব মিলনায়তনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে খাদ্য অধিকার আইন অর্ন্তভূক্ত করার দাবীতে প্রার্থীদের সাথে এক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুর গণ উন্নয়ন সমিতি’র নির্বাহী পরিচালক ও খাদ্য অধিকার বাংলাদেশ- পিরোজপুর জেলা কমিটির সভাপতি জিয়াউল আহসান এর সভাপতিত্বে সংলাপে প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত পিরোজপুর-১ আসনের প্রার্থী এডভোকেট শ ম রেজাউল করিম, ইসলামী শ্বাসনতন্ত্র আন্দোলন এর প্রার্থী মো. মাসুম বিল্লাহ এবং পিরোজপুর-২ আসনে বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি’র প্রার্থী মোহাম্মদ আব্দুলবিস্তারিত পড়ুন


বাগেরহাট শিশু অংগন বিদ্যানিকেতনের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

বাগেরহাট শিশু অংগন বিদ্যানিকেতন এর বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। শনিবার সকাল ১০টায় বিদ্যালয়ের অধ্যক্ষ হাফিজাজামান শিল্পীর সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শহিদুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাগেরহাট আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মুখার্জী রবিন্দ্র নাথ, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি বাবুল সরদার, সাবেক সহ-সভাপতি মোল্লা আ. রব, সাকির হোসেন, ছাত্র-ছাত্রীদের পক্ষে আসরাত জাহান ইকরা, সুমাইয়া তুরজাউন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন আস বাংলাদেশ এর নিবাহী পরিচালক মো. কামরুজ্জামান।


এবারের নির্বাচনে জামায়াত বিএনপির কবর হবে … শেখ হেলাল উদ্দিন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়কারী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দিন এমপি বলেছেন, এবারের নির্বাচনে জামায়াত বিএনপির কবর হবে। ১৯৭০ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের যে বিজয় হয়েছিল একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলার মানুষ ধানের শীষকে বাংলার মাটি থেকে বিদায় দিবে। নৌকার জোয়ারে ধানের শীষ ভেষে যাবে। শেখ হেলাল বলেন, পদ্মা সেতুর বদৌলতে বাগেরহাট, খুলনা, যশোর পরিনত হবে শিল্প শহরে। পানগুছি নদীতে ব্রীজ, শরণখোলায় পর্যটন কেন্দ্র স্থাপন ও যোগাযোগ ব্যবস্থার আরো উন্নয়ন এখন শুধু সময়ের ব্যাপার। আসছে নির্বাচনে নৌকায় ভোট দিলে পরবর্তীবিস্তারিত পড়ুন


বাগেরহাটে প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে আইসিটি প্রতিযোগিতা

বাগেরহাট সদর উপজেলা পরিষদের আয়োজনে ইংলিশ ডিবেটিং প্রতিযোগিতা, প্রতিষ্ঠান প্রধান ও অফিস সহকারীদের নিয়ে আইসিটি বিষয়ক এবং মহান বিজয়ের মাসে বীর মুক্তিযোদ্বাদের স্মরনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. তানজিল্লুর রহমানের সভাপতিত্বে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিসেস মাছুদা আক্তারের সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মুজিবর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিসি কলেজের সাবেক অধ্যক্ষ মোজাফ্ফর হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইসবিস্তারিত পড়ুন


দেশ স্বাধীন হয়েছে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য …. আনোয়ার হোসেন মঞ্জু

জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান ও পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, দেশ স্বাধীন হয়েছে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। স্বাধীনতাকে অর্থবহ করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কাজ মানেই উন্নয়ন ধারায় নিজেদের সম্পৃৃক্ত করা, তথা সঠিক সময় সঠিক সিদ্ধান্ত গ্রহণ। উন্নয়নের ধারাকে অব্যহত রাখতে আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনে ভোট দেয়ার ক্ষেত্রে এই সঠিক সিদ্ধান্তটিই নিতে হবে। তিনি শুক্রবার বিকালে পিরোজপুর জেলার ইন্দুরকানি উপজেলার বালিপাড়া ইউনিয়নের চন্ডীপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক নির্বাচনী বিরাট জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। পিরোজপুর-২ আসনে (ইন্দুরকানি-ভান্ডারিয়া-কাউখালী) ১৪দলের শরিক জাতীয় পার্টি- জেপি’র মনোনীত প্রার্থীবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial