বাগেরহাট শিশু অংগন বিদ্যানিকেতনের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ
বাগেরহাট শিশু অংগন বিদ্যানিকেতন এর বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। শনিবার সকাল ১০টায় বিদ্যালয়ের অধ্যক্ষ হাফিজাজামান শিল্পীর সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাগেরহাট আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মুখার্জী রবিন্দ্র নাথ, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি বাবুল সরদার, সাবেক সহ-সভাপতি মোল্লা আ. রব, সাকির হোসেন, ছাত্র-ছাত্রীদের পক্ষে আসরাত জাহান ইকরা, সুমাইয়া তুরজাউন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন আস বাংলাদেশ এর নিবাহী পরিচালক মো. কামরুজ্জামান।
Please follow and like us:
« এবারের নির্বাচনে জামায়াত বিএনপির কবর হবে … শেখ হেলাল উদ্দিন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুরে প্রার্থীদের সাথে নাগরিক সংলাপ »
