এবারের নির্বাচনে জামায়াত বিএনপির কবর হবে … শেখ হেলাল উদ্দিন
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়কারী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দিন এমপি বলেছেন, এবারের নির্বাচনে জামায়াত বিএনপির কবর হবে। ১৯৭০ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের যে বিজয় হয়েছিল একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলার মানুষ ধানের শীষকে বাংলার মাটি থেকে বিদায় দিবে। নৌকার জোয়ারে ধানের শীষ ভেষে যাবে।
শেখ হেলাল বলেন, পদ্মা সেতুর বদৌলতে বাগেরহাট, খুলনা, যশোর পরিনত হবে শিল্প শহরে। পানগুছি নদীতে ব্রীজ, শরণখোলায় পর্যটন কেন্দ্র স্থাপন ও যোগাযোগ ব্যবস্থার আরো উন্নয়ন এখন শুধু সময়ের ব্যাপার। আসছে নির্বাচনে নৌকায় ভোট দিলে পরবর্তী পাঁচ বছরে দক্ষিণাঞ্চলে কোন বেকার থাকবেনা বলেও তিনি উল্লেখ করেন।
গত ১০ বছরে দেশের অকল্পনীয় উন্নয়ন করেছে আওয়ামী লীগ। মৃতপ্রায় মোংলা বন্দরকে সচল করেছে। খানজাহান আলী বিমান বন্দর, খুলনা-মোংলা রেলপথ, সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কসহ বাগেরহাটে হাজার হাজার কোটি টাকার উন্নয়নমূলক কাজ করেছে। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে সকলে নৌকায় ভোট দিবেন।
আসছে নির্বাচনে সারাদেশে নৌকার জয় হবে। তাই জাতীয় ঐক্যফ্রন্টের নামে একমঞ্চে উঠে নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত পাকিস্তানের দোসর জামায়াত-বিএনপি। তারা সোনার বাংলাকে আবারো পাকসেনাদের হাতে তুলে দিতে চায়। ৩০ ডিসেম্বর সকলে সতর্ক থাকবেন। রেজাল্ট নিয়ে ঘরে ফিরবেন।
এসএম কলেজ মাঠের এ নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট আমিরুল আলম মিলন।
অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এস এম কামাল, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ও বাগেরহাট ৪ আসনের নৌকার প্রার্থী ডা. মোজাম্মেল হোসেন, বাগেরহাট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, ছাত্রলীগের সাবেক সভাপতি বদিউজ্জামান সোহাগ, পৌরসভা মেয়র মনিরুল হক তালুকদার, সাবেক অতিরিক্ত আইজিপি আব্দুর রহিম খান, মিজানুর রহমান জনি ও এম এমদাদুল হক।
