প্রধান সূচি

বাগেরহাটে প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে আইসিটি প্রতিযোগিতা

বাগেরহাট সদর উপজেলা পরিষদের আয়োজনে ইংলিশ ডিবেটিং প্রতিযোগিতা, প্রতিষ্ঠান প্রধান ও অফিস সহকারীদের নিয়ে আইসিটি বিষয়ক এবং মহান বিজয়ের মাসে বীর মুক্তিযোদ্বাদের স্মরনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. তানজিল্লুর রহমানের সভাপতিত্বে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিসেস মাছুদা আক্তারের সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মুজিবর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিসি কলেজের সাবেক অধ্যক্ষ মোজাফ্ফর হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট পারভীন আহম্মেদ, জেলা সহকারী তথ্য অফিসার পাভেল দাস, অধ্যক্ষ মুখার্জী রবিন্দ্র নাথ, অধ্যক্ষ সইফ উদ্দিন, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি মোল্লা আব্দুর রব, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. হিশামুল হক। বক্তব্য রাখেন, মো. নাজমুল হক, মিসেস ঝিমি মন্ডল প্রমুখ।

সভাশেষে অতিথিবৃন্দ ইংলিশ ডিবেটিং প্রতিযোগিতা ও প্রতিষ্ঠান প্রধান এবং অফিস সহকারীদের আইসিটি বিষয়ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial