প্রধান সূচি

মঠবাড়িয়া যুবলীগের সাধারণ সম্পাদক জুলহাস শাহীন বহিস্কার

মঠবাড়িয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুলহাস শাহীনকে দল থেকে বহিস্কার করা হয়েছে।আজ মঙ্গলবার পিরোজপুর জেলা যুবলীগের সভাপতি আক্তারুজামান ফুলু এবং সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী স্বাক্ষরিত এক পত্রে এ বহিস্কারাদেশ দেয়া হয়েছে।
জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট প্রার্থী ডা. রুস্তুম আলী ফরাজীর বিরুদ্ধে নির্বাচনী প্রচারণা চালানোর কারণে মঠবাড়িয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুলহাস শাহীনকে পদ এবং দল থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে।
উল্লেখ্য, আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেয়ে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক পিরোজপুর জেলা আওয়ামী লীগের সদস্য আশরাফুর রহমান বিদ্রোহী হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মঠবাড়িয়া যুবলীগের সাধারণ সম্পাদকসহ কয়েকজন নেতা তার (আশরাফুর রহমান) পক্ষে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial