প্রধান সূচি

পিরোজপুরে পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

বিজয় দিবস উপলক্ষে পিরোজপুর জেলার পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার দিয়েছে জেলা পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে পুলিশ লাইন্স মিলনায়তনে অনুষ্ঠিত এ ব্যতিক্রমী আয়োজনে জেলার ৩৬ জন পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা ও উপহার সামগ্রী তুলে দেন পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির।

এসময় মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা গৌতম চৌধুরী, অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক মুক্তিযোদ্ধা মো. শহিদুল আলম, অসরপ্রাপ্ত পুলিশ উপ পরিদর্শক মুক্তিযোদ্ধা কাঞ্চন আলী সিকদার প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন এএসপি (হেড কোয়াটার) মো. রিয়াজ হোসেন পিপিএম।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial