প্রধান সূচি

জনসেবার জন্যই রাজনীতিতে এসেছি, কিছু পাওয়ার জন্য নয় … শেখ তন্ময়

বাগেরহাট-২ আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও প্রধানমন্ত্রীর ভাতিজা শেখ তন্ময় বলেছেন, কিছু পাওয়ার জন্য নয়, শুধুমাত্র জনসেবার জন্যই রাজনীতিতে এসেছি। আপনারা চাইলে সারাটি জীবন আপনাদের সাথে নিয়ে কাটিয়ে দিতে চাই। রবিবার বিকেলে বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগকালে তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, স্বাধীনতা বিরোধী শক্তি যাতে আর ক্ষমতায় আসতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। তারা ক্ষামতায় আসলে দেশের উন্নয়নের ধারা ব্যাহত হবে সাথে সাথে দেশ সন্ত্রাসী রাষ্ট্রে পরিনত হবে।
বিকেলে শেখ তন্ময় সদর উপজেলার ডেমা ইউনিয়নের বড়বাশবাড়িয়া, আব্দুর রসুলপুর, কাশিমপুর বাজার, কালিয়া, খেগড়াঘাট, হেদায়েতপুর, পিসি ডেমা, নাগের ডেমা, মির্জাপুর, কাড়াপাড়া বাজার সংলগ্ন বিভিন্ন এলাকায় ভোটারদের সাথে মতবিনিময় করেন। এসময় হাজার হাজার উৎসুক মানুষ রাস্তার পাশে দাড়িয়ে শেখ তন্ময়কে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।

এসময় শেখ তন্ময়ের সাথে জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক সরদার ফখরুল আলম,জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. আজাদ ফিরোজ টিপু, সদর উপজেলা চেয়ারম্যান খান মুজিবুর রহমান, কৃষক লীগের জেলা সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মনি মল্লিক, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাহিয়ান সুলতান আল ওশান, বাবু অজয় কুমার চক্রবর্তী, ডেমা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ জাহাঙ্গীর হোসেন, সম্পাদক মল্লিক মেহেদী হাসান তপু, শেখ আফজাল হোসেন, এ্যডভোকেট বাহাদুর শেখ স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. বনি আমিন, মাহফুজুর রহমান খোকন, শেখ আব্দুল খালেক, শেখ আতিয়ার রহমান, শেখ জালাল উদ্দিন, মো. হাবুল মল্লিক, মো. লিটন, মো. ফারুক শেখ, মো. মোফাচ্ছেল শেখ, মল্লিক আব্দুল আজিজ, সুশান্ত মসিদ, মল্লিক রেজাউলসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial