প্রধান সূচি

চিতলমারীতে নৌকায় ভোট চেয়ে বিভিন্ন এলাকায় গণ-সংযোগ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ (চিতলমারী-মোল্লাহা ও ফকিরহাট) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত প্রার্থী , জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দীনের পক্ষে নৌকায় ভোট চেয়ে বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় জন-সাধারণের মধ্যে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে লিফলেট বিতরণ করা হয়। সোমবার সারা দিন উপজেলার বোয়ালিয়া, শান্তিখালী, পাঙ্গাশিয়া, শৌলদাহ, বড়বাড়িয়া, পরানপুর, মচন্দপুরসহ বিভিন্ন এলাকায় গণ-সংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। গণ-সংযোগে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ বাবুল হোসেন খান ও সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয় সদস্য এ্যাড. শম্ভু নাথ রায় , উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুখময় ঘরামী, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ বেল্লাল হোসেন, শিক্ষা ও গবেষণা সম্পাদক অবনী মোহন বসু, উপজেলা যুবলীগ আহ্বায়ক মোঃ শেখ নজরুল ইসলাম, সাবেক ছাত্রলীগ সভাপতি শহিদুল ইসলাম লিটন মুন্সী, কলাতলা আওয়ামী লীগের সভাপতি শেখ বাদশা আলম, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক শেখ নজরুল ইসলাম, যুব মহিলা লীগের সভাপতি শিবানী বিশ্বাস, সাধারণ সম্পাদক স্বপ্না কামাল, উপজেলা ছাত্রলীগের সভাপতি আনন্দ লাল দত্ত, সহ-সভাপতি শাহীন শেখসহ উপজেলা, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মী।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial