বাগেরহাটে তন্ময়ের জন্য নৌকায় ভোট চাইলেন চলচ্চিত্র শিল্পিরা
বাগেরহাট-২ আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও প্রধানমন্ত্রীর ভাতিজা তারুণ্যের প্রতিক শেখ তন্ময়ের জন্য ভোট চাইলেন দেশের বরেণ্য চলচ্চিত্র শিল্পিরা। এ সময় শিল্পিরা বলেন, তন্ময় নিজেও একজন তারকা। যে তারকা এ দেশের লক্ষ লক্ষ তরুণদের নেতৃত্ব দিচ্ছেন। শিল্পিরা বলেন, যার ধমনিতে জাতির জনক বঙ্গবন্ধুর রক্ত বইছে সে আর যাই হোক মানুষের সাথে বেইমানি করতে পারেন না। আপনারা দেশ ও জাতির প্রয়োজনে ধর্ম-বর্ণ নির্বিশেষে নৌকা মার্কায় ভোট দিয়ে তন্ময়কে জয়যুক্ত করবেন।
রবিবার রাতে বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে একটি কনসার্ট অনুষ্ঠানে শিল্পিরা এ
সব কখা বলেন। এসময় শেখ তন্ময় বলেন, আমি কিছু পাওয়ার জন্য নয়, শুধুমাত্র জনসেবার জন্যই রাজনীতিতে এসেছি। আপনারা চাইলে সারাটি জীবন আপনাদের সাথে নিয়ে কাটিয়ে দিতে চাই। তিনি বলেন, শেখ হসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে। জানিনা তিনি কত বছর বেচে থাকবেন, তবে এদেশের মানুষের জন্য তিনি শত বছরের পরিকল্পনা করছেন। তার এ চিন্তার ফসল আমরা এবং আগামী প্রজন্ম ভোগ করবেন।
তন্ময় বলেন, শেখ হাসিনা নিজের জন্য ভাবেন না দেশও দেশের মানুষের জন্য ভাবেন। আমরা শেখ হাসিনাকে শুধু বাংলাদেশ নয় আগামিতে বিশ^কে নেতৃত্ব দিতে দেখতে চাই। তিনি আরো বলেন, স্বাধীনতা বিরোধী শক্তি যাতে আর ক্ষমতায় আসতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। তারা ক্ষমতায় আসলে দেশের উন্নয়নের ধারা ব্যাহত হবে সাথে সাথে দেশ সন্ত্রাসী রাষ্ট্রে পরিনত হবে।
চিত্র নায়িকা শমী কায়সারের নেতৃত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, চিত্র নায়িকা সুইটি, চিত্র নায়ক ফেরদৌস, রিয়াজ, মাহফুজ আহমেদ ও মীর সাব্বির।
পরে বিজয় দিবসের মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যায় সংগীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীবৃন্দ ছাড়াও জনপ্রিয় কন্ঠশিল্পী
রিংকু, কনা ও শামীম।
কনসার্ট অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন আওয়ামী লীগ নেত্রী কন্ঠশিল্পি এডভোকেট শরিফা খাতুন।
