পিরোজপুরে অটিস্টিক ছেলে মেয়েদের ক্রীড়া প্রতিযোগীতা ও শিক্ষকদের প্রশিক্ষণ
জেলা ক্রীড়া অফিস পিরোজপুর এর ব্যবস্থাপনায় সদর উপজেলায় অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় মাঠে অটিস্টিক ছেলেমেয়েদের ক্রীড়া প্রতিযোগীতা ও বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের একদিন ব্যাপী প্রশিক্ষণ দেয়া হয়।
জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন।
গত বৃহস্পতিবার অনুষ্ঠিত এ প্রতিযোগীতায় পিরোজপুরের ৮০ জন অটিস্টিক ছেলে মেয়ে এবং প্রশিক্ষণে ১৫ জন শিক্ষক অংশ নেয়। শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন বিৃটিশ কাউন্সিলের টপস মাস্টার ট্রেইনার শেখ আবু সালেক ও পিরোজপুরের জেলা ক্রীড়া অফিসার হুসাইন আহমাদ।
Please follow and like us:
« শীত মধু খেজুর রস আহরণে ব্যস্ত উপকূলের গাছিরা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) এডভোকেট শ. ম. রেজাউল করিমের পক্ষে একাত্মতা ঘোষণা শেখ এ্যানী রহমানের »
