প্রধান সূচি

Thursday, December 6th, 2018

 

পিরোজপুরে অটিস্টিক ছেলে মেয়েদের ক্রীড়া প্রতিযোগীতা ও শিক্ষকদের প্রশিক্ষণ

জেলা ক্রীড়া অফিস পিরোজপুর এর ব্যবস্থাপনায় সদর উপজেলায় অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় মাঠে অটিস্টিক ছেলেমেয়েদের ক্রীড়া প্রতিযোগীতা ও বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের একদিন ব্যাপী প্রশিক্ষণ দেয়া হয়। জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত এ প্রতিযোগীতায় পিরোজপুরের ৮০ জন অটিস্টিক ছেলে মেয়ে এবং প্রশিক্ষণে ১৫ জন শিক্ষক অংশ নেয়। শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন বিৃটিশ কাউন্সিলের টপস মাস্টার ট্রেইনার শেখ আবু সালেক ও পিরোজপুরের জেলা ক্রীড়া অফিসার হুসাইনবিস্তারিত পড়ুন


শীত মধু খেজুর রস আহরণে ব্যস্ত উপকূলের গাছিরা

হালকা কুয়াশা আর হিমেল হাওয়ায় উপকূলে এখন শীতের আমেজ চলছে। শীত মৌসুম শুরুর সাথে ব্যস্ত হয়ে উঠেছে উপকূলীয় পিরোজপুর জেলার কাউখালীর প্রত্যন্ত অঞ্চলে শুরু হয়েছে শীত মধু খেজুর রস আহরণের মৌসুম। রস আহরণে গাছিরা এখন খেজুর গাছ থেকে রস আহরণের যাবতীয় প্রস্তুতি নিয়ে ব্যস্ত। এ মৌসুমে আবহমান বাংলায় খেজুর রস আহরণ, খেজুর গুড় আর নবান্নের উৎসব একটি প্রাচীন ঐতিহ্য। আর খেজুর রসের পিঠা পায়েস বাংলার উপাদেয় খাদ্য তালিকায় এখনও জনপ্রিয়। কৃষকরা জানান, বছর জুড়ে অযত্ন আর অবহেলায় পড়ে থাকলেও শীতকালে উপকূলের চাষিদের কাছে খেজুর গাছের কদর বেড়ে যায়। কারণ এবিস্তারিত পড়ুন


সাংগঠনিক কার্যক্রমে অবহেলা

ইন্দুরকানী পত্তাশী ইউনিয়ন আ’লীগের সভাপতি ও সম্পাদককে দায়িত্ব থেকে অব্যাহতি

ইন্দুরকানীতে সাংগঠনিক কার্যক্রমে অবহেলার কারণে পত্তাশী ইউনিয়ন আ’লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউনিয়ন কমিটি। মঙ্গলবার উপজেলার রামচন্দ্রপুর হাইস্কুল মিলনায়তনে উপজেলার পত্তাশী ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। পত্তাশী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জিল্লুর রহমান শান্তির সভাপতিত্বে বর্ধিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড মতিউর রহমান, সাধারন সম্পাদক মৃধা মনিরুজ্জামান, সহ-সভাপতি মাহমুদুল হক দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা গিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান মোয়াজ্জ্বেম হোসেন হাওলাদার, আ’লীগ নেতা বজলুর রহমান মিন্টু, বেলায়েত হোসেন প্রমুখ। পত্তাশী ইউনিয়ন আ’লীগের সভাপতি তোবারেক আলী হাওলাদারবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠিতে চতুর্থ শ্রেনীর ছাত্রীকে ধর্ষন চেষ্টার অভিযোগ

স্বরূপকাঠিতে চতুর্থ শ্রেনীর এক ছাত্রীকে (১১) ধর্ষন চেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। ওই ঘটনায় গ্রামবাসী লম্পট সুজন সিকদারকে (৫১) হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেন। গত বুধবার বিকেলে উপজেলার ছৈলাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ব্যপারে ছাত্রীর বাবা রবি রায় বাদী হয়ে সুজন সিকদারকে আসামী করে ওইদিন রাতেই থানায় মামলা দায়ের করেন। বৃহস্পতিবার সকালে গ্রেফতারকৃত সুজনকে পিরোজপুর কোর্টে প্রেরণ করা হয়। জানাযায়, প্রতিবেশী সুজন সিকদার ওই ছাত্রীকে ফুসলিয়ে নির্জন বাগানের মধ্যে নিয়ে ধর্ষনের চেষ্টা চালায়। এসময় ওই ছাত্রী ডাক চিৎকার দিলে স্থানীয়রা ছুটে আসেন। এসময় সুজন পালিয়ে যাওয়ারবিস্তারিত পড়ুন


বাগেরহাট-১

আওয়ামী লীগের দুভের্দ্য ঘাঁটিতে নজর বিএনপি’র

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দুর্গ খ্যাত বাগেরহাট-১ (চিতলমারী-মোল্লাহাট ও ফকিরহাট) আসনে পঞ্চমবারের মত নৌকার প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র গত চার বারের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন। দীর্ঘ প্রায় ২০ বছর নির্বাচিত সংসদ সদস্য হিসেবে শেখ হেলাল উদ্দীন এ আসনে বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধন করেছেন। একই সঙ্গে আওয়ামী লীগের দলীয় কার্যক্রম চলছে সুশৃঙ্খলভাবে। আওয়মী লীগের এ দুর্গে এবার বিশেষ নজর রয়েছে বিএনপি’র। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে শেখ হেলাল উদ্দীনের প্রতিদ্বন্দ্বি প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য, জেলা বিএনপি’রবিস্তারিত পড়ুন


পাইকগাছায় খেঁজুরের রস আহরণে গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

পাইকগাছায় শীতের আগমনে গাছিরা খেঁজুরের রস আহরণের জন্য গাছ পরিচর্যায় ব্যস্ত হয়ে পড়েছেন। গ্রামবাংলার ঐতিহ্যের সাথে খেঁজুরের রস ও শীতকালের সঙ্গে নিবিড় সম্পর্ক। শীতের মূল উৎসবই হলো শীতের পিঠা ও পায়েশ। যার মূল উপাদান খেঁজুরের রস, ঝোলাগুড় ও পাটালী। শীতের সকালে রোদে বসে যেমন পিঠা খেতে শিশু থেকে শুরু করে বয়োবৃদ্ধ সকলের ভাল লাগে। শিশু, যুবক, বৃদ্ধ সবাই মেতে উঠে পিঠা খাওয়ার উৎসবে। এ বছর উপজেলার বিভিন্ন গ্রামে খেঁজুরগাছ পরিচর্যার কাজ প্রায় শেষ করেছেন গাছিরা। গাছের মাথায় অনেকখানি বাকল তুলে সেখানে হাঁড়ি বেঁধে এ রস সংগ্রহ করা হয়। উপজেলা কৃষিবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial