পিরোজপুর-১ আসন
এডভোকেট শ. ম. রেজাউল করিমের পক্ষে একাত্মতা ঘোষণা শেখ এ্যানী রহমানের
পিরোজপুর-১ (পিরোজপুর সদর-নাজিরপুর-স্বরূপকাঠী) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এডভোকেট শ. ম. রেজাউল করিমের পক্ষে একাত্মতা জানিয়ে নির্বাচনী মাঠে থেকে কাজ করার ঘোষণা দিয়েছেন পিরোজপুরের সাবেক এমপি মরহুম এনায়েত হোসেন খানের কন্যা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচী পিরোজপুর-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী শেখ এ্যানি রহমান। তিনি পিরোজপুরে এসে তার (শেখ এ্যানি রহমান) সমর্থক নেতা-কর্মীদের সাথে বৈঠক করে এ ঘোষণা দেন। একই সাথে তিনি পিরোজপুর আওয়ামী লীগ ও সহযোগী সকল সংগঠনের নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে এডভোকেট শ. ম. রেজাউল করিমের পক্ষে কাজ করারও আহবান জানান।
এ বিষয়ে শেখ এ্যানি রহমান বলেন, আমিও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার জন্য মনোনয়ন ফরম কিনেছিলাম। তবে আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা পিরোজপুর-১ আসনে যাকে যোগ্য মনে করেছেন তাকেই মনোনয়ন দিয়েছেন। এখন আমাদের সকলের উচিৎ হবে একযোগে কাজ করে দলীয় মনোনীত প্রার্থীকে জয়ী করা। এখানে নৌকাকে জয়ী করতে হবে, জননেত্রী শেখ হাসিনাকে জয়ী করতে হবে। আর নৌকা জয়ী হলে, আওয়ামী লীগ জয়ী হলে আবারও প্রধানমন্ত্রী হবেন জননেত্রী শেখ হাসিনা। দেশের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা পাবে। তাই সকল দ্বিন্দ্বা দ্বন্দ্ব ভুলে আমাদের দলীয় প্রার্থী এডভোকেট শ.ম রেজাউল করিমের জন্য মাঠে কাজ করতে হবে। নৌকা প্রতিকের জন্য ভোট চাইতে হবে।
পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং সরকারী সোহরাওয়ার্দী কলেজের সাবেক ভিপি ও জিএস মাকসুদুল ইসলাম লিটন বলেন, আমরা দলীয় প্রার্থীর জন্য মাঠে কাজ করবো। এছাড়া শেখ এ্যানি আপাও আমাদের নির্দেশ দিয়েছেন দলীয় প্রার্থীর পক্ষে জোরালোভাবে কাজ করার।
