প্রধান সূচি

স্বরূপকাঠিতে বিরল প্রজাতির তক্ষক অবমুক্ত

স্বরূপকাঠি উপজেলার গুয়ারেখা গ্রামে মেহগিনি গাছের মধ্যে গর্ত থেকে একটি বিরল প্রজাতির তক্ষক (টক্কনাথ) উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে উপজেলা বনবিভাগের অভ্যন্তরে জঙ্গলের মধ্যে বনকর্মকর্তা সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গদের উপস্থিতিতে তক্ষকটি ছেড়ে দেয়া হয়।

জানাযায়, গত বৃহস্পতিবার সকালে উপজেলার গুয়ারেখা গ্রামে জনৈক ওয়ারেজ আলী শেখের বাগানের মেহগিনি গাছ কাটতে যান শ্রমিকরা। এ সময় গাছের গর্তের মধ্যে বিরল প্রজাতির ওই তক্ষকটি পাওয়া যায়। খবর পেয়ে স্থানীয় দফাদার তক্ষকটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial