স্বরূপকাঠিতে শ ম রেজাউল করিমের পক্ষে আ’লীগ ঐক্যবদ্ধ
পিরোজপুর-১ অসনে (পিরোজপুর সদর, স্বরূপকাঠি ও নাজিরপুর) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আওয়ামী লীগের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শ ম রেজাউল করিমের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেছেন স্বরূপকাঠি উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
শনিবার বিকেলে স্বরূপকাঠি কলেজিয়েট একাডেমি মিলনায়তনে উপজেলা অওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের যৌথসভায় ওই ঐক্যমত পোষন করা হয়।
সাধারণ কর্মী বৈঠক হলেও হাজার হাজার নেতাকর্মী জড়ো হয় কলেজিয়েট একাডেমির মাঠে। বিকেল ৩টায় ওই সভা করার কথা থাকলেও আগত নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে সভা শুরু করতে সাড়ে ৪টা বেজে যায়। জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ ও মনোনয়ন প্রত্যাশী নেতারাও একে একে সভাস্থলে সভায় উপস্থিত হন।
এ সময় নেতাকর্মীরা বলেন, এটি যেন সভা নয়, যেন একটি প্রানহীন রাজনৈতিক দুরাবস্থা থেকে মুক্তি পাওয়া নেতা কর্মীদের ধরে প্রান ফিরে পাওয়ার প্রতিফলন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে সভায় দলীয় প্রার্থী এডভোকেট শ ম রেজাউল করিম ছাড়াও বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সম্পাদক এডভোকেট আব্দুল হাকিম হাওলাদার, সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শাহজাহান খান তালুকদার, এডভোকেট আব্দুর রাজ্জাক খান বাদশা, জেলা আইনজীবী সভাপতি এডভোকেট খান মো. আলাউদ্দিন, কেন্দ্রীয় আওয়ামী লীগের আইন বিষয়ক উপ-কমিটির সদস্য এডভোকেট আহসান তারেক, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গাজী জিয়াউল হাসান, এডভোকেট মোস্তফা কামাল, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক এডভোকেট এস এম ফুয়াদ, যুগ্ম সম্মাদক এসএম মুইদুল ইসলাম, কেন্দ্রীয় যুবলীগ নেতা কামরুজ্জামান শামিম, জেলা ছাত্রলীগ সভাপতি জাহিদুল ইসলাম টিটুসহ স্থানীয় নেতৃবৃন্দ।
