Saturday, December 1st, 2018
প্রতারণা মামলায় লন্ডনের আদালতে
ইঞ্জিনিয়ার রেজাউল করিমের ১০ বছরের কারাদন্ড
বাংলাদেশি ভিসা জালিয়াতি ও ব্রিটিশ সরকারের ১৩ মিলিয়ন পাউন্ড হাতিয়ে নেওয়ার ঘটনায় সম্প্রতি লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন কোর্ট ৪ বাংলাদেশিসহ ৫ জনকে ৩১ বছরের কারাদন্ডে দন্ডিত করেছে। এর মধ্যে ৪ জন হলেন ঝালকাঠি জেলার রাজাপুর থানার সাতুরিয়া গ্রামের বাসিন্দা বিএনপি নেতা ইঞ্জিনিয়ার একেএম রেজাউল করিম, রেজাউলের আপন ভগ্নিপতি এনামুল করিম (৩৪), কাজি বরকত উল্লাহ (৩৯) ও মোহাম্মদ তমিজ উদ্দীন (৪৭)। এ চক্রটি ৭৯টি ভুয়া কোম্পানি খুলে বহু বাংলাদেশি নাগরিকের জাল কাগজপত্র তৈরি করে অভিনব কায়দায় জালিয়াতির জাল বিস্তার করে বলে আদালতে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হয়েছে। মামলা চলাকালে দোষ স্বীকার করায় রেজাউলবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠিতে শ ম রেজাউল করিমের পক্ষে আ’লীগ ঐক্যবদ্ধ
পিরোজপুর-১ অসনে (পিরোজপুর সদর, স্বরূপকাঠি ও নাজিরপুর) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আওয়ামী লীগের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শ ম রেজাউল করিমের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেছেন স্বরূপকাঠি উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। শনিবার বিকেলে স্বরূপকাঠি কলেজিয়েট একাডেমি মিলনায়তনে উপজেলা অওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের যৌথসভায় ওই ঐক্যমত পোষন করা হয়। সাধারণ কর্মী বৈঠক হলেও হাজার হাজার নেতাকর্মী জড়ো হয় কলেজিয়েট একাডেমির মাঠে। বিকেল ৩টায় ওই সভা করার কথা থাকলেও আগত নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে সভা শুরু করতে সাড়ে ৪টা বেজে যায়। জেলা আওয়ামী লীগেরবিস্তারিত পড়ুন
ব্যক্তি নেতৃত্বের অনীহার কারণে পিরোজপুরে কাঙ্খিত উন্নতি হয়নি ….. শ ম রেজাউল করিম
আওয়ামী লীগের কেন্দ্রীয় আইন সম্পাদক ও পিরোজপুর-১ আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট শ ম রেজাউল করিম বলেছেন, পিরোজপুরের ব্যক্তি নেতৃত্বে অনিহা এবং সদিচ্ছার কারণে বিগত ১০ বছরে বর্তমান সরকারের আমলে পিরোজপুর জেলা শহরসহ সন্নিহিত অঞ্চলে কাঙ্খিত উন্নয়ন থেকে এলাকাবাসী বঞ্চিত ছিল। এ জন্য তিনি এলাকার দুুই একজন জনপ্রতিনিধিকে দায়ী করে বলেন তারা সরকারের উন্নয়ন ভাবনার চেয়ে ব্যক্তিগত উন্নতির দিকে বেশী মনযোগী ছিলেন। আগামীতে পিরোজপুর জেলায় একটি প্রথম শ্রেনীর বিসিক শিল্পনগরী, পাবলিক বিশ্ববিদ্যালয় এবং কৃষিভিত্তিক শিল্প প্রতিষ্ঠা করা হবে। আজ শনিবার দুপুরে পিরোজপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময়বিস্তারিত পড়ুন
রেড ক্রিসেন্ট সোসাইটি’র পিরোজপুর ইউনেটের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পিরোজপুর ইউনেটের ৪৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার পিরোজপুর রেড ক্রেসেন্ট ইউনিটের কার্যালয়ে অনুষ্ঠিত এ বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন রেড ক্রিসেন্ট সোসাইটি’র আজীবন সদস্য খালেদ রবি। বার্ষিক সাধারণ সভায় ইউনিটের প্রতিবেদন উপস্থাপন করেন ইউনিট অফিসার ইকবাল মাসুদ এসময় পিরোজপুর রেড ক্রেসেন্ট ইউনিটের সেক্রেটারী এডভোকেট সৈয়দ শাহআলম, ইউনিট কমিটির সদস্য এম এ রব্বানী ফিরোজ, আজীবন সদস্য ফসিউল ইসলাম বাচ্চু, ইউনিট সদস্য ও পিরোজপুর জেলা পরিষদ সদস্য মো. রফিকুল ইসলাম সুমনসহ ইউনিট কার্যকারী কমিটির সদস্য, আজীবন ও বার্ষিক সদস্য এবং যুব সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সংসদ নির্বাচনে যুদ্ধাপরাধী ও তার পরিবারের সদস্যদের অযোগ্য ঘোষণার দাবীতে পিরোজপুরে মানববন্ধন
মুক্তিযুদ্ধ বিরোধী কোন রাজনৈতিক দল ও যুদ্ধাপরাধীর দায়ে দন্ডিত স্বাধীনতা বিরোধী ব্যক্তি ও তার পরিবারের সদস্যদের আগামী জাতীয় সংসদ নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবীতে পিরোজপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। “স্বাধীনতা বিরোধীদের ধ্বংশ করো, মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়ো” এই শ্লোগানকে সামনে রেখে আজ শনিবার সকালে স্থানীয় টাউন ক্লাব সড়কে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা জাসদের সভাপতি চিত্ত রঞ্জন বিশ^াস, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম ডালিম, মুক্তিযোদ্ধা গৌতম চৌধুরী, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের জেলা সভাপতি ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল করিম মন্টু সিকদার, জেলা কৃষক লীগেরবিস্তারিত পড়ুন
