পিরোজপুরে বিশ্ব ডায়াবেটিক দিবস পালিত
‘ডায়াবেটিস প্রতিটি পরিবারের উদ্বেগ’ এই শ্লোগানকে সমানে রেখে বুধবার পিরোজপুর বিশ্ব ডায়াবেটিক দিবস পালিত হয়েছে। পিরোজপুর ডায়াবেটিক সমিতির আয়োজনে শহরে একটি র্যালী বের করা হয়। আসমত আলী খান ডায়াবেটিক হাসপাতাল থেকে র্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন ক্লাব মাঠে শেষ হয়। র্যালীতে ডায়াবেটিস রোগী, চিকিৎসক, নার্স ইনষ্টিটিউটের শিক্ষার্থী, সমিতির সদস্য ও কর্মকর্তা ছাড়াও বিভিন্ন পেশার মানুষ অংশ নেন। এ দিবসটি উপলক্ষে পিরোজপুর ডায়াবেটিক সমিতি সকাল ৮ টা থেকে দুপুর ১২ পর্যন্ত বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষার করা হয়।
Please follow and like us:
« ১১ বছরেও নির্মান হয়নি শরণখোলার বেরী বাঁধ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) মঠবাড়িয়ায় সমবায় ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান অধ্যক্ষ আজীম-উল-হক »
