প্রধান সূচি

Wednesday, November 14th, 2018

 

পিরোজপুরে বিশ্ব ডায়াবেটিক দিবস পালিত

‘ডায়াবেটিস প্রতিটি পরিবারের উদ্বেগ’ এই শ্লোগানকে সমানে রেখে বুধবার পিরোজপুর বিশ্ব ডায়াবেটিক দিবস পালিত হয়েছে। পিরোজপুর ডায়াবেটিক সমিতির আয়োজনে শহরে একটি র‌্যালী বের করা হয়। আসমত আলী খান ডায়াবেটিক হাসপাতাল থেকে র‌্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন ক্লাব মাঠে শেষ হয়। র‌্যালীতে ডায়াবেটিস রোগী, চিকিৎসক, নার্স ইনষ্টিটিউটের শিক্ষার্থী, সমিতির সদস্য ও কর্মকর্তা ছাড়াও বিভিন্ন পেশার মানুষ অংশ নেন। এ দিবসটি উপলক্ষে পিরোজপুর ডায়াবেটিক সমিতি সকাল ৮ টা থেকে দুপুর ১২ পর্যন্ত বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষার করা হয়।


প্রলংকারী ঘূর্নিঝড় সিডরে বিধ্বস্ত

১১ বছরেও নির্মান হয়নি শরণখোলার বেরী বাঁধ 

১৫ নভেম্বর সিডর দিবস। প্রলংকারী ঘূর্নিঝড় সিডরের ১১ বছরেও শরণখোলা বাসীর প্রাণের দাবী টেকসই বেরীবাধ নির্মাণ কাজ শেষ হয়নি। ৩ বছর মেয়াদের এ বেরীবাধ প্রকল্প ২০২০ সালের জুন পর্যন্ত আরো দুই বছর কাজের মেয়াদ বাড়ানোর প্রস্তাব পাঠানো হয়েছে। সিডর বিধ্বস্ত বাগেরহাটের শরণখোলা ও মোড়েলগঞ্জে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো ) ৩৫/১ পোল্ডারে বিশ্ব ব্যাংকের অর্থায়নে ৩’শ কোটি টাকা ব্যয় সাপেক্ষে বেরীবাঁধ নির্মাণের কাজ চলছে। কিন্তু মেগা বাজেটের এ বেরীবাঁধে নদী শাসনের ব্যবস্থা না থাকায় নির্মীত বাঁধ নদীতে বিলীনের আশংকা এলাকার মানুষের। চীনের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান বেরিবাঁধ নির্মানের কাজ করছে। বেরীবাঁধবিস্তারিত পড়ুন


শরণখোলায় গ্রাম আদালত শীর্ষক অবহিতকরণ কর্মশালা

বাগেরহাটের শরণখোলায় গ্রাম আদালত শীর্ষক একদিনের এক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় ইউরোপীয়ান ইউনিয়ন ও ইউএনডিপি’র সহযোগিতায় এবং স্থানীয় সরকার বিভাগ এবং পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের বাস্তবায়নে এবং উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাস। প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহিমা আকতার হাসি। বিশেষ অতিথি ছিলেন থানা অফিসার ইনচার্জ দিলীপ কুমার সরকার ও শরণখোলা প্রেসক্লাবের সভাপতি বাবুল দাস। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউএনডিপি’র ডিস্ট্রিক্ট ফ্যাসিলেটর মহিতোষ কুমার রায়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আ. হাই, উপজেলা এনজিও সমন্বয়বিস্তারিত পড়ুন


বাগেরহাটে পরিত্যাক্ত ভবনে চলছে পাঠদান

বাগেরহাটে পরিত্যাক্ত ভবনে জীবনের ঝুকি নিয়ে চলছে বিদ্যালয়ের শিক্ষা  ব্যবস্থা। জেলার অধিকাংশ বিদ্যালয়ে উন্নয়নের ছোয়া লাগলে ও সদর উপজেলার এস.বি. নাটইখালী মাধ্যমিক বিদ্যালয়টি তা থেকে বঞ্চিত রয়েছে। ১৯৪৬ সালে এই জনপদের মানুষের মাধ্যমিক পর্যায়ের শিক্ষা গ্রহনের জন্য বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে ওই বিদ্যালয়ে ২১৪ জন শিক্ষার্থী অধ্যায়নরত আছে। ১০ জন শিক্ষক তাদের আন্তরিকতার মাধ্যমে পাঠদানে ব্যস্ত সময় পার করছেন। প্রতি বছর এ বিদ্যালয়ের জেএসসি ও এসএসসি’র ফলাফল সন্তোষ জনক রয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সোয়ায়েবুল ইসলাম জানান, এ বিদ্যালয়ের ৩টি ভবনে বর্তমানে ক্লাস নেয়া হচ্ছে। এর মধ্যে ৩টিই পরিত্যাক্ত। ১৯৬৩বিস্তারিত পড়ুন


ঘূর্ণিঝড় সিডরের ১১ বছর

মঠবাড়িয়ার বলেশ্বর নদ তীরের ক্ষেতাছিড়ার বেড়িবাঁধ এখনও বিধ্বস্ত ॥ গড়ে ওঠেনি পর্যাপ্ত আশ্রয় কেন্দ্র

ঘূর্ণিঝড় সিডরের ১১ বছর পার হলেও পিরোজপুরের মঠবাড়িয়ার বলেশ্বর নদ তীরবর্তী সাপলেজা ইউনিয়নের ক্ষেতাছিড়া গ্রামের বেড়িবাঁধ আজও সংস্কার হয়নি। সিডরে ক্ষেতাছিড়ার বেড়িবাঁধ ভেঙে সাপলেজা ইউনিয়নে ৮৬ জন মানুষের প্রাণহানী ঘটে। এর মধ্যে ক্ষেতাছিড়া গ্রামের জেলে পল্লীতেই নিহত হন ৫৪ জন মানুষ। ঘূর্ণিঝড় সিডরে বিধ্বস্ত যে বেড়িবাঁধের কারণে জলোচ্ছ্বাসে মানুষ বিপন্ন হয়ে পড়েছিল। সিডরের এগার বছরে দুর্গত মানুষেরা কিছুটা ঘুরে দাড়ালেও ক্ষেতাছিড়া মোহনার বেড়িবাধ আজও বিধ্বস্ত। ক্ষেতাছিড়া গ্রামের সিডরে স্বজন হারা জেলে খলিল শরীফ জানান, ২০০৭ সালের ১৫ নভেম্বর সিডরের ভয়াল রাতে ক্ষেতাছিড়া গ্রামের বলেশ^র নদ মোহনায় প্রথম জলোচ্ছ্বাস আঘাত হানে।বিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial