পাইকগাছা যুবলীগের আনন্দ মিছিল-পথসভা
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণায় পাইকগাছায় যুবলীগের আনন্দ মিছিল, পথসভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার তফসিল ঘোষণার পর সারাদেশে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু হওয়ার এক পর্যায়ে শনিবার সকালে উপজেলা যুবলীগের উদ্যোগে পৌর সদরে আনন্দ মিছিল শেষে চৌরাস্তা মোড়ে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। উপজেলা, ইউনিয়ন ও পৌর যুবলীগ নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, এস,এম, শামছুর রহমান, এস,এম, রেজাউল হক, প্রভাষক ময়নুল ইসলাম, গৌরাঙ্গ মন্ডল, বাবুল হোসেন বাবু গাইন, জি,এম, খালেকুজ্জামান, শাহরাবুল ইসলাম প্রিন্স, মানব সানা, জহুরুল হক সানা, শহিদ গাজী, হাফিজুর রহমান রিন্টু, শেখ ফারুক হোসেন, মিজান বাবু, রাজেশ সানা, ঘেদু গাইন, এস.এ. রব, সাইদ হোসেন, তুষার মন্ডল, পার্থ সানা, আজিজুল ইসলাম, আমজাদ হোসেন, নিত্যানন্দ, ইকবাল হোসেন, সোবহান, গৌতম, প্রদীপ, কামাল, জুলফিকার, সুবিনয়, জামাল, ইলিয়াস, জয়দেব, বুলবুল, রানা ও রাসেল।
