পিরোজপুরে ওয়ার্ড আওয়ামী লীগ অফিসে অগ্নিসংযোগ
পিরোজপুর পৌরসভার ১নং ওয়ার্ডের মুক্তারকাঠি বাইপাস সড়কের আওয়ামী লীগ অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে পুরো অফিসটি পুড়ে গেছে। আগুনে পাশের দুইটি দোকানঘরও পুড়ে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত ৩ টার দিকে একদল দুর্বৃত্ত এসে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায়। এলাকাবাসী ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আওয়ামী লীগ অফিসসহ পাশের দুইটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আওয়ামী লীগের ১নং ওয়ার্ডের সভাপতি মিরন শেখ জানান, বিএনপি-জামায়াতের নেতা কর্মীরা এ ঘটনা ঘটিয়েছে।
পিরোজপুর সদর থানার ওসি (তদন্ত) আবু পারভেজ হাসনাইন জানান, ঘটনাস্থলে পুলিশের তদন্ত টিম রয়েছে। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পাওয়া গেলে মামলা নেয়া হবে।
Please follow and like us:
« কাউখালীতে বাইসাইকেল মার্কার সমার্থনে মিছিল ও গণসংযোগ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) বাগেরহাটে কলেজ ছাত্র ৬ দিন ধরে নিখোঁজ »
