পিরোজপুরে ফোকাল পয়েন্ট কর্মকর্তাদের প্রশিক্ষণ
নতুন বাজেট ও হিসাব রক্ষণ শ্রেণিবিন্যাস পদ্ধতির উপর পিরোজপুর জেলার ফোকাল পয়েন্ট কর্মকর্তাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। রবিবার সকালে স্থানীয় যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালকের কার্যালয়ে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন।
সরকারী ব্যয় ব্যবস্থাপনা শক্তিশালীকরণ কর্মসূচি, অর্থ বিভাগ ও জেলা হিসাবরক্ষণ অফিসারের কার্যালয় আয়োজিত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-পরিচালক বিভাগীয় হিসাব রক্ষণ কর্মকর্তা ¯েœহাংশু কুমার সাহা। বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মো. ফারুক আলম, প্রশিক্ষক বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপ-সচিব মো. শহীদুজ্জামান, জুনিয়র আইটি কনসালটেন্ট শফিউল আলম শরিফ, বানিজ্যিক অডিট অধিদপ্তরের উপ-পরিচালক মো. সোহেল রানা প্রমুখ।
Please follow and like us:
« বাগেরহাটের মাইক্রোবাসের ধাক্কায় ব্যবসায়ী নিহত ॥ চালক আটক (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ইন্দুরকানীতে বালিপাড়া বাজারে খালের ঘাট দখল »
