প্রধান সূচি

বাগেরহাটের মাইক্রোবাসের ধাক্কায় ব্যবসায়ী নিহত ॥ চালক আটক

বাগেরহাটের রামপালে মাইক্রোবাসের ধাক্কায় পলাশ শেখ (৪০) নামে এক ঘের ব্যবসায়ী নিহত হয়েছেন। রবিবার সকালে বাগেরহাট-মংলা মহাসড়কের রামপাল উপজেলার সোনাতুনিয়া এলাকায় এই দূর্ঘটনা ঘটে। পলাশ শেখ রামপাল উপজেলার সোনাতুনিয়া গ্রামের প্রয়াত শহীদ শেখের ছেলে।

মাইক্রোবাসটিসহ চালককে আটক করেছে পুলিশ। নিহত পলাশের মরদেহ ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। মাইক্রোবাসটি বেসরকারি ওমেরা পেট্রোলিয়ামের। প্রতিদিন মংলা বন্দর এলাকায় অবস্থিত কার্যালয়ে কর্মরত কর্মচারীদের যাতায়াত কাজে ব্যবহৃত হয়।

বাগেরহাট হাইওয়ে পুলিশের কাটাখালি থানার উপপরিদর্শক (এসআই) মলয়েন্দ্র নাথ রায় জানান, স্থানীয় ঘের মালিক পলাশ শেখ তার মাছের ঘেরে কাজ সেরে মোটর সাইকেল যোগে বাড়িতে ফিরছিলেন। এসময় পলাশ মোটরসাইকেলে রাস্তা পার হতে গেলে মংলা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি মাইক্রোবাস তাকে ধাক্কায় দেয়। মাইক্রোবাসের ধাক্কায় ছিটকে পড়লে পলাশ ঘটনাস্থলেই মারা যান। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে এবং মাইক্রোবাসসহ চালক আমির হোসেনকে আটক করে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial