প্রধান সূচি

Sunday, November 4th, 2018

 

পিরোজপুরে নারীসহ দুই মাদক ব্যবসায়ীর কারাদন্ড

পিরোজপুরে নারীসহ দুই মাদক ব্যবসায়ীকে কারাদন্ড দিয়েছেন আদালত। রবিবার দুপুরে পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম এ কারাদন্ডাদেশ দেন। মামলায় একজনকে খালাস দেয়া হয়। সাজাপ্রাপ্তরা হলো পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার মুনিরাবাদ গ্রামের লুৎফর রহমানের ছেলে মো. মাসুম বেপারী (৩৬) এবং কক্সবাজার জেলার মহেষখালী উপজেলার বাড়ীয়াপাড়া গ্রামের আবুু তাহেরের মেয়ে আয়েশা আক্তার (৩৩)। আদেশে আয়েশা আক্তারকে ১০ বছর কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদন্ড এবং মো. মাসুম বেপারীকে ১২ বছর কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদন্ড দেয়া হয় ।বিস্তারিত পড়ুন


বাড়িঘর হুমকির মুখে

বলেশ্বর খালের ভাঙ্গনে বিলীন হচ্ছে সড়ক

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় পানির তোড়ে বলেশ্বর খালের ভাঙ্গনে বিলীন হচ্ছে সড়ক খালের ভাঙ্গনে বিলীন হচ্ছে সড়ক। এ বছর বর্ষা মৌসুমের শুরু থেকে ভাঙ্গন শুরু হয়ে এখনও অব্যাহত রয়েছে। উপজেলার বলেশ্বর খালের দুই পাশে পানির স্রোতে  চাড়াখালী গ্রাম, গাবগাছিয়া গ্রাম ও মোড়েলগঞ্জ উপজেলার চন্ডিপুর গ্রামের খালের পাশ্ববর্তী সড়ক ভাঙ্গনের কবলে পড়ে বিলীন হয়ে যাচ্ছে এবং বাড়িঘর হুমকির মুখে পড়েছে। তবে চাড়াখালী গ্রামের কিছু অংশে সড়কের ভাঙ্গন রোধে এলজিইডি বিভাগ ব্যবস্থা গ্রহণ করলেও গাবগাছিয়া ও চন্ডিপুর গ্রামের খালের তীরবর্তী সড়ক একেবারে বিলীনের পথে। সরেজমিনে উপজেলার গাবগাছিয়া গ্রাম ও পাশ্ববর্তী চন্ডিপুর গ্রামে গিয়েবিস্তারিত পড়ুন


নাজিরপুরে হাবিবুর রহমান মালেকের পক্ষে মিছিল

পিরোজপুর-১ (সদর-নাজিরপুর-স্বরূপকাঠী) আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর পৌরসভার মেয়র মো. হাবিবুর রহমান মালেকের পক্ষে মিছিল ও পথসভা করেছে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। রবিবার বেলা ১১ টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে পথসভায় মিলিত হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হাসান ডালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সভাপতি এম খোকন কাজী, সহ-সভাপতি মো. ফারুক হোসেন হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুমন মজুমদার, সাধারণবিস্তারিত পড়ুন


নাজিরপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে তক্ষক ব্যবসার অভিযোগ

পিরোজপুরের নাজিরপুর উপজেলার ৫নং শাখারীকাঠী ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. জাকির হাওলাদারের বিরুদ্ধে তক্ষক নামক একটি বন্যপ্রানীকে ঘিরে সাধারণ মানুষকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রতারনা করার অভিযোগ পাওয়া গেছে। বরিশালের বানারীপাড়া সদর এলাকার বাসিন্দা সোহেল জানান, ঢাকায় বসবাসরত তার এক আত্মীয়কে কোটি টাকা মূল্যের তক্ষক দেয়ার কথা বলে জাকির হাওলাদার তাকে নাজিরপুরের হোগলাবুনিয়া এলাকায় নিয়ে তার সহযোগীদের সহায়তায় মারধর করে তার কাছে থাকা ৩ লাখ টাকা রেখে দেয়। মান সম্মানের কথা চিন্তা করে এ ঘটনায় তিনি কোন আইনী পদক্ষেপ নেননি। শাখারীকাঠী ইউনিয়নের ৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. কামাল শেখ অভিযোগ করে বলেন,বিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় এসএসসি পরীক্ষার্থী হত্যা চেষ্টা মামলা : ৪ দিনেও গ্রেফতার হয়নি কেউ

পিরোজপুরের মঠবাড়িয়ায় আবু বকর সাগর (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীকে হত্যা চেষ্টা মামলার ৪ দিন অতিবাহিত হলেও আসামীদের গ্রেফতার করতে পারেনি থানা পুলিশ। এদিকে, গুরুতর আহত আবু বকর সাগর গত ৮ দিন ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আহত সাগর উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের রিক্সা চালক জাহাঙ্গীর হোসেন কালো’র ছেলে এবং শহরের কে এম লতিফ ইনষ্টিটিউশনের ১০ম শ্রেণীর ছাত্র। অন্যদিকে, আসামীরা মামলা তুলে নিতে বাদীকে নানা প্রকার ভয়ভীতি দেখিয়ে আসছে বলে অভিযোগ করেন স্বজনরা। মামলা সূত্রে জানা গেছে, গত ২৮ অক্টোবর বিকেলে সাগর বাড়ির সংলগ্ন মাঠে ক্রিকেটবিস্তারিত পড়ুন


ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে ২৫ হাজার মানুষ

বাগেরহাটে ভেঙ্গে পড়ে আছে লক্ষীখালী ব্রীজ

বাগেরহাটের সদর উপজেলার ষাটগুম্বুজ ইউনিয়নের পূর্ব সায়েড়া গ্রামের নদীর উপর নির্মিত লক্ষীখালী ব্রীজটি দীর্ঘ এক মাস আগে ভেঙ্গে যাওয়ায় চরম ভোগান্তির মধ্যে পড়েছেন পাশ্ববর্তী ৭/৮টি গ্রামের প্রায় ২৫ হাজার মানুষ। পারাপারের বিকল্পকোন ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে ভাঙ্গা ব্রীজের উপর দিয়ে পারাপার হচ্ছেন তারা। আর এ ফলে প্রায় প্রতিদিন ছোট-খাট র্দূঘটনার শিকার হচ্ছে ঝুঁকিপূর্ণ এ ব্রীজটি দিয়ে যাতায়াত করা স্কুল-কলেজ শিক্ষার্থীসহ স্থানীয় এলাকাবাসী। এরই মধ্যে গত ১৫ দিন আগে ভাঙ্গা ব্রীজ থেকে পড়ে গুরুত্বর আহত হয় পূর্ব সায়েড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেনীর ছাত্র তামিম শেখ। এমনবিস্তারিত পড়ুন


সাহিত্যিক কাজী ইমদাদুল হকের ১৩৬তম জন্মজয়ন্তি উদযাপিত

পাইকগাছায় প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পন, আলোচনা সভা, সম্মাননা, পুরস্কার ও বই বিতরণের মধ্য দিয়ে সাহিত্যিক কাজী ইমদাদুল হকের ১৩৬তম জন্মজয়ন্তী উদযাপিত হয়েছে। কাজী ইমদাদুল হক স্মৃতি পরিষদের উদ্যোগে রবিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না এর সভাপতিত্বে জন্মজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট স. ম. বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) মোহাম্মদ ইব্রাহীম, পাইকগাছা সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মিহির বরণ মন্ডল, উপজেলা খাদ্য কর্মকর্তা মনিরুল ইসলাম সিদ্দিকী ফিরোজ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রশান্ত কুমার রায়, পাইকগাছা থানার এসআইবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় বৃত্তিমূলক আবাসিক মহিলা প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় একটি ‘বৃত্তিমূলক আবাসিক মহিলা প্রশিক্ষণ কেন্দ্রের’ উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এই প্রকল্পের উদ্বোধন করেন। এসময় পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. রুস্তুম আলী ফরাজী এবং মন্ত্রণালয়ের এনডিসি, সচিব নাছিমা বেগম উপস্থিত ছিলেন। ৭ কোটি ৬২ লাখ ৮৫ হাজার টাকা ব্যয়ে ৬ তলা বিশিষ্ট ভবনের তিন তলার নির্মান কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আগামী অর্থ বছরের জুন মাসের মধ্যে পুরো কাজ শেষ হবে বলে আশা করা যাচ্ছে। গার্মেন্টস, কম্পিউটার ও নার্সিং ট্রেডে প্রতি তিন মাস করে ৫০ জনবিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে বালিপাড়া বাজারে খালের ঘাট দখল

ইন্দুরকানীতে বালিপাড়া বাজারের তিন যুগ ধরে জনসাধারণের ব্যবহৃত খালের ঘাট দখল করে আটকে দিয়েছে এক প্রভাবশালী। ফলে বাজারে বসবাসকারী ব্যবসায়ী ও বাসিন্দারা খালের পানি ব্যবহার করতে না পেরে চরম দুর্ভোগে রয়েছেন। এ বিষয়ে ভুক্তভোগী বালিপাড়া বাজারের বাসিন্দা হোসেন আলী মৃধা ও জাহাঙ্গীর মীর রবিবার ঘাট বন্ধ করে দেয়া আ. রহিম খানের বিরুদ্ধে ইন্দুরকানী প্রেসক্লাবে অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বালিপাড়া বাজারের খালের পার্শে^র মাহবুবুর হকের ডিসিয়ারভুক্ত জমি। তিনি আ. রহিম খানের কাছে মোটা অংকের টাকায় সরকারী সে জমি বিক্রি করে দিলে তিনি জমি দখলে নিয়ে পাশর্^বর্তী খালের ঘাটটিওবিস্তারিত পড়ুন


পিরোজপুরে ফোকাল পয়েন্ট কর্মকর্তাদের প্রশিক্ষণ

নতুন বাজেট ও হিসাব রক্ষণ শ্রেণিবিন্যাস পদ্ধতির উপর পিরোজপুর জেলার ফোকাল পয়েন্ট কর্মকর্তাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। রবিবার সকালে স্থানীয় যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালকের কার্যালয়ে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। সরকারী ব্যয় ব্যবস্থাপনা শক্তিশালীকরণ কর্মসূচি, অর্থ বিভাগ ও জেলা হিসাবরক্ষণ অফিসারের কার্যালয় আয়োজিত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-পরিচালক বিভাগীয় হিসাব রক্ষণ কর্মকর্তা ¯েœহাংশু কুমার সাহা। বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মো. ফারুক আলম, প্রশিক্ষক বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপ-সচিব মো. শহীদুজ্জামান, জুনিয়র আইটি কনসালটেন্ট শফিউল আলম শরিফ, বানিজ্যিক অডিট অধিদপ্তরের উপ-পরিচালকবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial