নাজিরপুরে হাবিবুর রহমান মালেকের পক্ষে মিছিল
পিরোজপুর-১ (সদর-নাজিরপুর-স্বরূপকাঠী) আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর পৌরসভার মেয়র মো. হাবিবুর রহমান মালেকের পক্ষে মিছিল ও পথসভা করেছে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
রবিবার বেলা ১১ টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে পথসভায় মিলিত হয়।
উপজেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হাসান ডালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সভাপতি এম খোকন কাজী, সহ-সভাপতি মো. ফারুক হোসেন হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুমন মজুমদার, সাধারণ সম্পাদক আরিফুর রহমান সবুজ প্রমুখ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন খান, শাখারীকাঠী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আকতারুজ্জামান গাউস, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি অসিরণ ইসলাম মুন্না, দেউলবাড়ী ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইব্রাহীম গাজীসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।
পথসভায় বক্তারা মেয়র মালেক একজন সৎ, কর্মীবান্ধব ও দলের দুর্দিনের পরীক্ষিত নেতা উল্লেখ করে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসন থেকে তাকে দলীয় মনোনয়ন দেয়ার জন্য দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দাবী জানান।
