প্রধান সূচি

মঠবাড়িয়ায় বৃত্তিমূলক আবাসিক মহিলা প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় একটি ‘বৃত্তিমূলক আবাসিক মহিলা প্রশিক্ষণ কেন্দ্রের’ উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এই প্রকল্পের উদ্বোধন করেন। এসময় পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. রুস্তুম আলী ফরাজী এবং মন্ত্রণালয়ের এনডিসি, সচিব নাছিমা বেগম উপস্থিত ছিলেন।

৭ কোটি ৬২ লাখ ৮৫ হাজার টাকা ব্যয়ে ৬ তলা বিশিষ্ট ভবনের তিন তলার নির্মান কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আগামী অর্থ বছরের জুন মাসের মধ্যে পুরো কাজ শেষ হবে বলে আশা করা যাচ্ছে। গার্মেন্টস, কম্পিউটার ও নার্সিং ট্রেডে প্রতি তিন মাস করে ৫০ জন এ প্রশিক্ষণ কেন্দ্রে অবস্থান করে প্রশিক্ষণ অংশ গ্রহন করতে পারবে।

জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন পিরোজপুর থেকে ভিডিও কনফারেন্সিং পরিচালনা করেন। এসময় বিভিন্ন উপজেলার সুবিধাভোগী, অধিদপ্তরের কর্মকর্তা, প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial