প্রধান সূচি

পাইকগাছায় জাতীয় বিজয় ফুল তৈরী প্রতিযোগিতা অনুষ্ঠিত

পাইকগাছা উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বিজয় ফুল তৈরী ও অন্যান্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে পাইকগাছা সরকারী বালিকা বিদ্যালয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীবৃন্দ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন এবং পরিশেষে সনদপত্র প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভুমি ডাঃ আব্দুল আওয়াল, অধ্যাক্ষ গোপাল চন্দ্র ঘোষ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন, প্রাথমিক শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, সহকারী অধ্যাপক সেখ রুহুল কুদ্দুস, একাডেমিক সুপার ভাইজার নূরে আলম সিদ্দিকী, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার সরকার, অঞ্জলী রানী রানী, শম্পা আক্তার, সেলিনা পারভীন, ছন্দা ঘোষ, প্রভাষক ময়নুল ইসলাম, আব্দুল মজিদ, রেবা আক্তার কুসুম, আমানউল্যা আমান, আসমা আক্তার, আব্দুল গফুর, মোস্তাক আহম্মেদ সহ উপজেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী অংশগ্রহণ করে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial